Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আইনি বিবাহ সত্ত্বেও শশুড় বাড়িতে ঠাঁই না পেয়ে ধর্নায় গৃহবধূ

আইনি বিবাহ সত্ত্বেও শশুড় বাড়িতে ঠাঁই না পেয়ে ধর্নায় গৃহবধূ

Online Desk জুলাই 17, 2025
FotoJet.jpg

নীলয় ভট্টাচার্য, নদীয়া: বিয়ে হওয়ার পরেও বাড়িতে ঠাঁই পাচ্ছেন না গৃহবধূ। প্রতিবাদে ধর্নায় বসলেন ওই মহিলা। জানা গেছে নদীয়ার শান্তিপুর থানার সঞ্জয় দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় সোমা দাস পাল নামে এক মহিলা। মহিলার অভিযোগ, এর আগে তার একটি বিয়ে হয়েছিল রয়েছে পুত্র সন্তানও। কিন্তু সোমা দাসের আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় পর সঞ্জয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি আইনিমতে বিবাহ হয় সঞ্জয় দাসের সঙ্গে সোমা দাস পালের। সোমা দাস পাল জানিয়েছেন, আগের পক্ষে সন্তানকেও মেনে নিয়েছে সঞ্জয়।

গৃহবধূর আরো অভিযোগ, রাতের অন্ধকারে সঞ্জয় দাস মহিলার সঙ্গে দেখা করে সহবাসও করেন, আইনত বিবাহ হওয়া সত্ত্বেও বাড়িতে না তুলে বিভিন্ন হোটেলে গিয়ে সহবাস করেন। গৃহবধূ এও বলেন, এর আগে একবার বাড়িতে নিয়ে আসার পর মারধর করা হয় তাকে। সোমা দাস পালের ক্ষোভ আইনত বিবাহ সত্ত্বেও কেন তিনি তার স্বামীর ঘর করতে পারবেন না ।তাই অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ। তিনি আরো বলেন, যদি সঞ্জয় দাস অর্থাৎ তার স্বামী তাকে নিয়ে সংসার করে তাহলে আদালতে করা মামলা প্রত্যাহার করবেন তিনি।অন্যদিকে, গৃহবধুর আরও অভিযোগ, তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার এর চাকরি করে বলে তাকে পুলিশের ভয়ও দেখানো হত। সোমা দাস পালের অভিযোগ, একজন আইনের রক্ষক হয়ে সঞ্জয় দাসের দাদা গোটা ঘটনা প্রশ্রয় দিয়েছেন। এমনকি এবিষয়ে অভিযুক্তর পরিবারের পক্ষ থেকে কোনরকম সাহায্য পাওয়া যায়নি।

Post Views: 257

Continue Reading

Previous: তৃণমুলের পোস্টার ছেঁড়া নিয়ে উতপ্ত শিবপুর; আঙ্গুল বিরোধী দল গুলির দিকে, পাল্টা তোপ বিজেপির
Next: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্তরঙ্গ ভিডিও! এআই’এর ফাঁদে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.