Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্তরঙ্গ ভিডিও! এআই’এর ফাঁদে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্তরঙ্গ ভিডিও! এআই’এর ফাঁদে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়?

Online Desk জুলাই 17, 2025
yuyhi.png

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়া যেমন উপকারী তেমন অভিনেতা-অভিনেত্রী থেকে সাধারন মানুষ সকলের জন্যই কিছু ক্ষেত্রে ক্ষতিকরও। আর ঠিক সেভাবেই সাম্প্রতিককালে এআই দিয়ে বানানো ভিডিওর জেরে রীতিমতো গুরুতর সমস্যায় পড়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋত্বিকের ‘অন্তরঙ্গ মুহূর্তে’র ভিডিও। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কে কেন এই ভিডিও তৈরি করেছে সেবিষয়ে অভিনেতা তাঁর মতাময় জানিয়েছেন।
এই বিতর্কিত বিষয়ে অভিনেতা বলেন, “শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ফেক ভিডিওকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই মনে করেছিলাম। কিন্তু আমার যাঁরা কাছের বন্ধু, তাঁরা যখন আমাকে বলল তখন আমি বিষয়টা নিয়ে বসলাম। তখন মনে হল জল মাথার উপর দিয়ে যাচ্ছে যেটা ঠিক হচ্ছে না। আমাকে এরপর পদক্ষেপ করতেই হত। আমি সাইবার সেলে কথা বলি। ইতিমধ্যেই সাইবার সেলের তরফে পদক্ষেপ করা হয়েছে। আমি নিজেও ওই ভিডিও দেখে অবাক হয়েছি। আর আমাকে যাঁরা ছোট থেকে চেনেন, তাঁরাও এটি দেখেছেন। আমার সঙ্গে কোনও মিলই নেই এই ভিডিওর। সাইবার সেলের তরফে জানানো হয় যে এটি সম্পূর্ণ বিকৃত একটি ভিডিও। আমাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। কে বা কারা এমনটা করছে তা যদিও জানতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি এটা জেনে যাব আশা করছি। দর্শকদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, একটাই কথা বলার, তোমরা আমার কাজ এতদিন ধরে দেখছ। আমাকে তোমরা চেনো। এবার বাকিটা তোমাদের উপর। এটা একেবারেই আমার ভিডিও নয়।”
অভিনেতা আরও জানান, এর পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করা হচ্ছে। আমার পরিবারের মানুষ আমাকে ছোট থেকে দেখছে। তাঁরা এটা দেখে একেবারেই বিশ্বাস করতে পারছেন না যে এটা আমি। উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্য্যরও এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে অভিনেতা ঋত্বিক এবিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ক্ষতিয়ে দেখছেন সাইবার সেলের সহায়তায়। এখন আসল সত্যের জন্য অপেক্ষা।

Post Views: 304

Continue Reading

Previous: আইনি বিবাহ সত্ত্বেও শশুড় বাড়িতে ঠাঁই না পেয়ে ধর্নায় গৃহবধূ
Next: পার্থের জামিন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.