Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভবানীপুরে মমতার সঙ্গে টক্কর দিতে প্রস্তুতি বিজেপির

ভবানীপুরে মমতার সঙ্গে টক্কর দিতে প্রস্তুতি বিজেপির

Online Desk জুলাই 29, 2025
20250729_184428.jpg

ওঙ্কার ডেস্ক: ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত। ২০২১ সালে নন্দীগ্রামে তিনি পরাজিত হলেও, ভবানীপুর তাঁকে নিরাশ করেনি। মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র এবার বিজেপির নজরে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পদ্ম শিবির। আর এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যে সমীক্ষা করে কোন সম্প্রদায় ও ভাষাগোষ্ঠীর মানুষ কত শতাংশ রয়েছে তা জানার প্রক্রিয়া শুরু করেছেন শুভেন্দু।

বিজেপি সূত্রের খবর, চলতি বছরের প্রথম থেকেই কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দু। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড এবং বুথের পরিস্থিতি সম্পর্কে সমীক্ষার প্রাথমিক রিপোর্টও হাতে পেয়ে গিয়েছেন বিরোধী দলনেতা। এই কেন্দ্রে যেমন বাঙালি বাস করেন, তেমন রয়েছেন পঞ্জাবি, সিন্ধি, গুজরাতি, মরাঠিও। বাস করেন ওড়িয়া এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুভেন্দু অধিকারী যে সমীক্ষা করিয়েছেন সেখানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভাষা এবং জাতিভিত্তিক বিষয়গুলিও রাখা হয়েছে। সমীক্ষায় কোন সম্প্রদায় ও বর্ণের মানুষ কত শতাংশ রয়েছে তা উঠে এসেছে। সূত্রের খবর, সমীক্ষায় দাবি করা হয়েছে, ভবানীপুরে সবচেয়ে বেশি রয়েছে কায়স্থ সমাজের মানুষ। শতাংশের হিসেবে যা ২৬.২ শতাংশ। এ ছাড়া মুসলিম ভোট রয়েছে ২৪.৫ শতাংশ। পূর্বাঞ্চলীয় ভোটার রয়েছে ১৪.৯ শতাংশ, মারোয়াড়ি ভোটার রয়েছে ১০.৪ শতাংশ এবং ব্রাহ্মণ ভোটার রয়েছে ৭.৬ শতাংশ।

উল্লেখ্য, ভবানীপুর বিধানসভায় রয়েছে কলকাতা পুরসভার মোট আটটি ওয়ার্ড। কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড নিয়ে এই কেন্দ্র। প্রায় সমস্ত ওয়ার্ডেই বিজেপির সমর্থন রয়েছে বলে দাবি।

Post Views: 82

Continue Reading

Previous: জন্মদিনে আগামী ছবির লুক প্রকাশ্যে! পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা ‘সঞ্জয়’,
Next: মানহানির মামলা অভিনেত্রীর নামে! রুচির বিরুদ্ধে পাল্টা অভিযোগ মান সিং’এর

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.