Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জন্মদিনে আগামী ছবির লুক প্রকাশ্যে! পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা ‘সঞ্জয়’,

জন্মদিনে আগামী ছবির লুক প্রকাশ্যে! পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা ‘সঞ্জয়’,

Online Desk জুলাই 29, 2025
hkjh.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণী ছবির জগতে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর নতুন ছবির লুকে তাঁকে চেনা দায়। প্রসঙ্গত, রোমান্টিক ঘরানার ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে দেখতে পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ভরপুর রোম্যান্সের সঙ্গে যদি থাকে অ্যাকশন? সাথে যদি ভৌতিক গল্পের ছোঁয়া থাকে খানিকটা কেমন হবে? এই সবকিছুর মিশেলেই আসছে পরিচালক মারুতির আগামী ছবি ‘দ্য রাজা সাব’।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। বহু বছর আগে থেকেই দক্ষিণী ছবির জগতে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। অভিনেতার ৬৬ তম জন্মদিনে ছবির নির্মাতারা প্রকাশ্যে আনলেন ছবিতে সঞ্জয়ের লুকের প্রথম ঝলক। পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা ‘সঞ্জয়’। অন্ধকার ঘরে মাকড়শার জালের মধ্যে থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে তাঁকে। সঞ্জয় দত্তের প্রথম ঝলক, ছবির ভৌতিক আবহ আরও যেন স্পষ্ট করে তুলেছে। সঞ্জয় দত্ত নিজের কেরিয়ারে বরাবরই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই ধরনের চরিত্রে তাঁকে আবারও বড়পর্দায় দেখতে পাওয়া, তা নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করছে।
এই ছবিতে প্রভাসের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী মালবিকা মোহননকে। এই জুটিকে প্রথমবার বড়পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা। পরিচালকের কথায়, এই ছবির চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যে, দর্শকের ভাল লাগতে বাধ্য। বহুদিন পর আবারও তথাকথিত বানিজ্যিক ঘরানার ছবিতে দর্শক দেখবেন প্রভাসকে। চলতি বছর ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
প্রসঙ্গত, সঞ্জয় দত্তের জন্মদিনে স্ত্রী মান্যতার শুভেচ্ছাও নজর কেড়েছে নেটিজেনদের। সমাজমাধ্যমে সঞ্জয়ের সঙ্গে ছবি, ভিডিও দিয়ে একটি রিল বানিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মাই লাভ, আমার সাইয়ারা। তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিনই যেন‌ মনে হয় একটা উপহার। শক্তি, সাহস ও ভালবাসার আরেকটি বছর উদযাপন করছি তোমার সঙ্গে।’

Post Views: 255

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর; ‘ভুয়ো নাম থাকবেই না’, ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক
Next: ভবানীপুরে মমতার সঙ্গে টক্কর দিতে প্রস্তুতি বিজেপির

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.