Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই’, চাকরিহারা শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর

‘কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই’, চাকরিহারা শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk এপ্রিল 22, 2025
IMG-20250422-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরি হারিয়ে কার্যত পথে বসেছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক। স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে বললেও সোমবার তা করেনি। ফলে ওই দিন থেকে সল্টলেকে এসএসসি ভবন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সেই আবহে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘কেউ কেউ রিজিড, যোগ্য-অযোগ্য লিস্ট বার করতে হবে। কে টেন্টেড, কে আনটেন্টেড, আপনার দেখার দরকার নেই তো। সেটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা প্রমাণ নেব, কোর্টের কথা শুনব। আপনার তো লিস্টের দরকার নেই।’ সেই সঙ্গে শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আপনাদের চাকরি করা ও মাইনে পাওয়া দরকার। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন।’

এদিন আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষিকা যাঁরা বসে আছেন কাল থেকে কষ্ট করে, এই গরমে কেন বসে আছেন! আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বন্ধ করে দিয়েছিল। আমরা তো রিভিউ পিটিশন করেছি, আমরা তো বলেছি আপনারা মাইনে পাবেন। এতে কোনও দাঙ্গা করার দরকার নেই, কারও প্ররোচনারও দরকার নেই। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি, দরকারে আবার রিভিউ করব।’ শুধু তাই নয়, তিনি কলকাতায় থাকলে এক সেকেন্ডে সমস্যা মিটিয়ে দিতেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 131

Continue Reading

Previous: ফের সুটকেস-কাণ্ড, বাগুইহাটিতে উদ্ধার যুবতীর তিন টুকরো দেহ
Next: মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন, এবার সেই জেলায় যাওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.