Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতার রাজনীতির ও জীবন সংগ্রাম শুনতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কবে ? দেখুন একনজরে

মমতার রাজনীতির ও জীবন সংগ্রাম শুনতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কবে ? দেখুন একনজরে

Online Desk জানুয়ারি 8, 2025
FotoJet (1)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের গল্প শুনতে চায় অক্সফোর্ড। কালীঘাটের টালির চাল থেকে নবান্নের ১৪ তলায় পৌঁছনোর লড়াইয়ের গল্প। সব ঠিক থাকলে আগামী মার্চ মাসের শেষের দিকে লন্ডন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী। বলাবাহুল্য, ভারতের গুটিকতক রাজনৈতিক ব্যক্তিত্ব এধরনের সম্মান পেয়েছেন।
জানা গিয়েছে, গত বছর জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণের সাড়া দিয়ে লন্ডন যেতে পারেন বলে এখনও পর্যন্ত নিশ্চিত। তবে যদি কোনও কারণে না যেতে পারলে তিনি, সেক্ষেত্রে তাঁর ভাষণ লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাচুর্য়ালি শোনানো হতে পারে বলে খবর।
গত ২০২৩ সালে নভেম্বর মাসে বিশ্ব বাংলা বাণিজ্যিক সম্মেলনে এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিচি। সেইসময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটির মঞ্চে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের লড়াই ও সাফল্যর কথা শুনতে চান বলে আগ্রহ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সেই আমন্ত্রণ গ্রহণ করেন। কিন্তু একের পর এক নির্বাচন-সহ নানা ব্যস্ততার কারণে অনুষ্ঠানে ব্রিটেনে যাওয়া সম্ভব হয়নি। এবার কি যাবেনই? এই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।

ভিডিও দেখুন-

Post Views: 138

Continue Reading

Previous: ডার্বির আগে ফিট দিমিত্রি, স্টুয়ার্ট, ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার ম্যাকল্যারেনের
Next: সোমনাথের পর ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.