Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসচিবকে ‘সিরিয়াস’ হতে বললেন মুখ্যমন্ত্রী

ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসচিবকে ‘সিরিয়াস’ হতে বললেন মুখ্যমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
Mamata-1.jpeg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা : এই প্রথম স্বাস্থ্যসচিবের দায়িত্ববোধ নিয়ে অখুশির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে সোমবার ডাক্তারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিবকে ‘সিরিয়াস’ হতে পরামর্শ দেন। সেই সঙ্গে বিরোধীদের লাগাতার অভিযোগের প্রত্যুত্তরে মমতা জানিয়ে দেন কেন স্বাস্থ্য দফতর তিনি নিজের হাতে রেখেছেন। তাঁর কথায় চিকিৎসা ক্ষেত্রের যা পরিসর তাতে একজন রাজ্যমন্ত্রী দিয়ে সামলানো সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি বাম জমানার স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরেন। তিনি বলেন, একজন রাজ্যমন্ত্রীকে দিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সামলাতে গিয়ে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে কী কী পরিবর্তন এনেছে, তা-ও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগে বিভিন্ন সরকারি হাসপাতালে ছোট ছোট গেট ছিল। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে তাড়াতাড়ি বার হওয়ার উপায় ছিল না। বর্তমান সরকারের আমলে হাসপাতালের গেটগুলি বড় করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকে রং করা হয়েছে এবং সেখানে রোগীর পরিজনদের জন্য রাতের আশ্রয়স্থল তৈরি হয়েছে। পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবা এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসা ক্ষেত্রের নানা বিষয় নিয়ে এই সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রায় ৩৮ মিনিট বক্তৃতা করেন। তাতে আরজিকর-কাণ্ডে দোষীর যোগ্য শাস্তির দাবি থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের বেতন, মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন-কাণ্ড, সরকারি হাসপাতালে নিয়োগ সংক্রান্ত সমস্যা-সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

Post Views: 107

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে মেহজ়াবীন-আদনান, ভাঙা দাঁতের মিষ্টি হাসি দিয়েই মন জিতলেন বরমশাই
Next: সাতসকালে ভূমিকম্প বঙ্গোপসাগরে, কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.