Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআরের টোটালটাই ব্লান্ডার, দালালি করে যদি কিছু মেলে, মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের সিইও

এসআইআরের টোটালটাই ব্লান্ডার, দালালি করে যদি কিছু মেলে, মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের সিইও

Online Desk ডিসেম্বর 22, 2025
mamata-2.jpg

ওঙ্কার ডেস্কঃ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের সিইও-কে।
এসআইআর-এর কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করেছে কমিশন। তাতেই চটেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “আমি শুনেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে—সব ডিটেলস আমার চাই। আমি ওদের সহযোগিতা করব, কিন্তু ডিটেলস চাই। স্টেটকে না জানিয়ে রাজ্যের লোকেদেরও নিয়েছে। মাইক্রো অবজার্ভার কারা? না কি বিজেপির দালাল!”
মাইক্রো অবজার্ভার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনের নতুন নির্দেশে বলা হয়েছে, মাইক্রো অবজার্ভার হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা? বিজেপির লোকেরা? গুজরাটের লোকেরা? ওরা হিয়ারিং করবে? বাংলার ভাষা জানে? ভাষা বোঝে? সব কিছুর একটা লিমিট থাকা দরকার’।
রাজ্যের সিইও-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এখানে কমিশনে যিনি আছেন, তাঁর বিরুদ্ধেও তো কম কেস আমার কাছেও নেই। এপ্রিল অবধি চাকরি আছে—দালালি করে যদি কিছু পাওয়া যায়!”
সোমবারের বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে বলেন, “এমন অপদার্থ হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী।”

Post Views: 147

Continue Reading

Previous: হাঁসখালি নাবালিকা ধর্ষণকান্ডে দোষীদের শাস্তি ঘোষণা মঙ্গলবার
Next: ডুপ্লিকেট শংসাপত্র বানাতে এক সেকেন্ড লাগে; এসআইআর-এর নথি নিয়ে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.