Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কসবা কাণ্ড কে “ছোট ঘটনা” বলে বিতর্কে মানস ভুঁইয়া !

কসবা কাণ্ড কে “ছোট ঘটনা” বলে বিতর্কে মানস ভুঁইয়া !

Online Desk জুলাই 2, 2025
manas.jpg

নিজস্ব সংবাদদাতা , পশ্চিম মেদিনীপুর : কসবা গণধর্ষণকাণ্ডের পর থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা একের পর এক অসংবেদনশীল মন্তব্য করে চলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় , মদন মিত্রর পর এবার ‘ছোট ঘটনা’ বিতর্কে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে এসে মানস বলেন, ‘ পশ্চিমবঙ্গে ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল।’ তবে কোন ঘটনাকে তিনি ‘ছোট’ বলেছেন, তা স্পষ্ট নয়।
মানস ভুঁইয়ার ‘ছোট ঘটনা’ মন্তব্যে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি তাকে। বিজেপি নেতা মানস ভুঁইয়াকে কটাক্ষ করে বলেন তৃণমূল দলটা ধর্ষকদের সমর্থন করে তাই সব নেতরাই এমন মন্তব্য করেন। ধর্ষণ ছোট ঘটনা ওদের কাছে ২৬ এর নির্বাচনে তৃণমূলকে সরিয়ে আহতরা বড় ঘটনা ঘটিয়ে দেবে।
উল্লেখ্য, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ড নিয়ে বলেছিলেন, ‘যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে পুলিশ কী করতে পারে? সহপাঠী বা সহকর্মীরাই যেখানে অপরাধ করছে, সেখানে দায়িত্ব কার?’ মদন মিত্র বলেছিলেন, ‘মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হত না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তো সুযোগেরই ব্যবহার করেছে।’ যদিও অসংবেদনশীল মন্তব্যর জন্য দলের তরফে শোকোজ করা হয় মদন মিত্রকে,নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।
কসবা গণধর্ষণকাণ্ডের পর মানস ভুঁইয়ার ‘ছোট ঘটনা’ মন্তব্যে , পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আদিকারী। শুভেন্দু বলেন যেমন দলের নেত্রি তেমনি তো হবে বাকি কর্মীরা। মানস মেদিনীপুরের লজ্জা।
যদিও এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা কলে মানস ভুঁইয়া বলেন , তার ‘ছোট ঘটনা’ মন্তব্যর সাথে , কসবা কাণ্ডের কোন যোগসূত্র নেই । তিনি আরও বলেন তাকে বদনাম করতেই ইচ্ছাকৃত ভাবে এই মিথ্যে রটানো হয়েছে।

Post Views: 330

Continue Reading

Previous: যে দেশ রাশিয়ার পণ্য কিনবে, মার্কিন মুলুকে তাদের রফতানিকৃত পণ্যে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে
Next: মালদার রথবাড়ি এলাকা থেকে কোটি টাকার মাদক সহ ৪ জন গ্রেফতার

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.