Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যে দেশ রাশিয়ার পণ্য কিনবে, মার্কিন মুলুকে তাদের রফতানিকৃত পণ্যে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে

যে দেশ রাশিয়ার পণ্য কিনবে, মার্কিন মুলুকে তাদের রফতানিকৃত পণ্যে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে

Online Desk জুলাই 2, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৯ জুলাই শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক স্থগিতের সময়সীমা। সেই আবহে নয়া বিল আনা হল মার্কিন কংগ্রেসে। বিলে বলা হয়েছে, যে দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের আনা সেই বিল সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এ বিষয়ে বলেন, ‘রাশিয়া থেকে পণ্য কিনলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সেই দেশের পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ ভারত ও চিনকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘রাশিয়া থেকে ভারত এবং চিন ৭০ শতাংশ তেল কেনে। তারা ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে সহায়তা করছে।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক চাপিয়েছেন। যে বিষয়টিকে বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখা হয়েছিল। যদিও তার পরে ৯০ দিনের জন্য সেই শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবার মার্কিন মুলুকে পৌঁছেছেন ভারতের বাণিজ্যমন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত বাণিজ্য চুক্তি বিষয়ে সমঝোতা হতে হতে পারে ৯ জুলাইয়ের মধ্যে। তা নিয়ে চলছে আলোচনা। তবে মার্কিন কংগ্রেসে আনা এই বিলের নিশানায় ভারত ও চিন বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রসঙ্গত, গত জুন মাসে রাশিয়া থেকে ২০ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছিল ভারত। ভারত ও চিন একসঙ্গে প্রায় ৭০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করে। বিশেষজ্ঞদের মতে, এই বিল ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির যে বাণিজ্য চুক্তি হতে চলেছে তাতে প্রভাব ফেলতে পারে।

Post Views: 118

Continue Reading

Previous: দিল্লির AIIMS থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত দিল্লিতেই বিশ্রাম
Next: কসবা কাণ্ড কে “ছোট ঘটনা” বলে বিতর্কে মানস ভুঁইয়া !

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.