Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিল্লির AIIMS থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত দিল্লিতেই বিশ্রাম

দিল্লির AIIMS থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত দিল্লিতেই বিশ্রাম

Online Desk জুলাই 2, 2025
avijit-ganguly.png

নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার রাতে দিল্লির AIIMS হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। রাত প্রায় ৮ টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে এখনই তিনি কলকাতায় ফিরছেন না, আপাতত দিল্লির বাসভবনেই থাকবেন বলে জানা গিয়েছে। গত কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার এক হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর শরীর থেকে ফ্লুইড বার করতে হয়েছিল। অবস্থার জটিলতা থাকায় পরিবারের সদস্য এবং বিজেপি নেতৃত্ব মিলে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমস-এও তাঁর শরীর থেকে ফ্লুইড বের করা হয়।
দিল্লির হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রায় এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছিল। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি গত শনিবার হাসপাতালে অভিজিতের সঙ্গে দেখা করেন।
সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা এবং দেখভালের দায়িত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। আপাতত দিল্লিতে বিশ্রামে থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চান বিজেপি সাংসদ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, দলীয় নেতা এবং অনুরাগীরা।

Post Views: 68

Continue Reading

Previous: ২১শে জুলাই এর প্রস্তুতি শুরু সুন্দরবনে, চলছে দেওয়াল লিখন
Next: যে দেশ রাশিয়ার পণ্য কিনবে, মার্কিন মুলুকে তাদের রফতানিকৃত পণ্যে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.