Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মণিপুর ও মালদার ঘটনার প্রতিবাদে পথে নামলো RSP

মণিপুর ও মালদার ঘটনার প্রতিবাদে পথে নামলো RSP

Online Desk জুলাই 23, 2023
14.png

শঙ্কু কর্মকার,বালুরঘাটঃ মণিপুর ও মালদায় নারীদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে নামলো বাম শরিক সংগঠন আরএসপি। বালুরঘাটে আরএসপির মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সংঘ, ছাত্র সংগঠন পিএসইউ এবং যুব সংগঠন আরওয়াইএফের তরফে একটি ধিক্কার মিছিলের আযোজন করা হয়।
আরএসপি’র ধিক্কার মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ হয়। মঙ্গল পান্ডের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মণিপুর ও মালদার বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানানো হয় । থানার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়।
ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদক সুচেতা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুচেতা বলেন, ‘মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের পর এবার মালদার বামুনগোলায় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পুলিশের সামনে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। এই ঘটনায় আমরা লজ্জিত। গোটা সমাজ লজ্জিত। কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও লজ্জা নেই, তার প্রতিবাদেই এই আন্দোলন।’উল্লেখ্য আরএসপি’র এই প্রতিবাদ মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মত।

Post Views: 68

Continue Reading

Previous: পিতার হাতে চরম পরিণতি সন্তানের
Next: নামখানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর বিজেপির

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.