Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সেই মাওবাদী কম্যান্ডার অমিত হাঁসদা

মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সেই মাওবাদী কম্যান্ডার অমিত হাঁসদা

Online Desk সেপ্টেম্বর 7, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী কম্যান্ডার অমিত হাঁসদার। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। এদিন সকালে গোয়েলকেরা থানা এলাকার বুর্জুয়া পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কোলহানের ডিআইজি অনুরঞ্জন কিসপোত্তা সংবাদ সংস্থাকে বিষয়টি নিয়ে বলেন, ‘সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষ হয়। পরে তল্লাশি অভিযানের সময় একটি মৃতদেহ উদ্ধার করা হয়।’ আইজি (অপারেশনস) এবং ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র মাইকেল রাজ এস বলেন, ‘মৃতদেহটি অমিত হাঁসদা ওরফে আপ্টানের বলে শনাক্ত করা হয়েছে। তিনি সিপিআই (মাওবাদী) এর জোনাল কমান্ডার ছিলেন। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।’ তিনি আরও বলেন, এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

অন্য এক পুলিশ আধিকারিক বলেন, চাইবাসার পুলিশ সুপারিনটেনডেন্ট গোপন সূত্রে খবর পেয়েছিলেন গোয়েলকেরা থানা এলাকার রেলাপারাল এলাকায় মাওবাদীরা রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। রবিবার সকাল ৬টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধের সময় মাওবাদীরা গভীর জঙ্গলে পালিয়ে যান। পরে তল্লাশি অভিযানের সময় হাঁসদার মৃতদেহ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন আগেই, ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীমুক্ত দেশ গড়ার। তার পর থেকে একাধিক রাজ্যে মাওবাদী বিরোধী অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 78

Continue Reading

Previous: মুম্বইয়ে গণেশ মূর্তি বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের, জখম ৫
Next: মঙ্গলবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.