Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বইয়ে গণেশ মূর্তি বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের, জখম ৫

মুম্বইয়ে গণেশ মূর্তি বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের, জখম ৫

Online Desk সেপ্টেম্বর 7, 2025
ganesh.jpg

ওঙ্কার ডেস্ক: উৎসবের মেজাজ বদলে গেল শোকে। গণেশ পুজোর পর বিগ্রহ বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা বাণিজ্যনগরী মুম্বইয়ে। রবিবার সকালে মূর্তি বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। জখম পাঁচ জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের সাকিনাকা এলাকার খৈরানি রোডে সকাল ১০.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এদিন খৈরানি রোডে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার গণপতি মূর্তির স্পর্শে আসে। এর ফলে মূর্তির কাছাকাছি থাকা ছয় ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয়রা আহতদের দ্রুত নিকটবর্তী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। জখমদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পুরসভা পরিচালিত সেভেন হিলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সেভেন হিলস হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম বিনু সুকুমারন কুমারন (৩৬)। যে পাঁচ জন আহত হয়েছেন তাঁরা হলেন, শুভাংশু কামাত (২০), তুষার গুপ্ত (২০), ধর্মরাজ গুপ্ত (৪৯), করণ কানোজিয়া (১৪) এবং অনুশ গুপ্ত (৬)। আহতদের প্যারামাউন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

অন্য দিকে বিনু সুকুমারন কুমারনের মৃত্যুর পর তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আচমকা এমন দুর্ঘটনায় প্রাণ হারানোয় মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। উৎসবে অংশ নিয়ে এমন দুর্ঘটনার মুখে পড়তে হবে তা কল্পনাও করতে পারেননি কেউ।

Post Views: 113

Continue Reading

Previous: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ তরুণীকে; এলাকায় চাঞ্চল্য
Next: মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সেই মাওবাদী কম্যান্ডার অমিত হাঁসদা

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.