Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারাসতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকলের ২০টি ইঞ্জিন

বারাসতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকলের ২০টি ইঞ্জিন

Online Desk জুন 22, 2025
Barasat-Fire.jpg

নিজস্ব সংবাদদাতা : খিদিরপুর অগ্নিকাণ্ডের ঘা এখনও বেশ দগদগে, তার মধ্যেই ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বারাসতে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে বারাসতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকার একটি গোডাউনে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে রাখা যাবতীয় মজুত সামগ্রীতে। দমদমের ২০টি ইঞ্জিনও আগুন নেভাতে নাস্তানাবুদ হয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন রাত পৌনে ১২টা, প্রায় চারঘন্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। গোটা এলাকায় ভরে গেছে আগুনের তীব্র লেলিহায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিগর্ভে কোনো শ্রমিক আটকে পড়েছেন কিনা তাও নিশ্চিত করে বলতে পারছে না দমকলবাহিনী। আগুন প্রবল ভাবে ছড়িয়ে পড়ার জন্য দমকলের বিলম্বকেই দুষছেন এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধে ৭ টা নাগাদ বামুনমোড়া এলাকার একটি ডায়পারের গোডাউনে প্রথম আগুন লাগে। এলাকার মানুষরাই গোডাউন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন। কিন্তু দমকল আসার আগেই আশেপাশের গোডাউনেও দ্রুত আগুন ছড়িয়ে যায়। গোডাউনের পাশেই রয়েছে বসতি এলাকা। সেগুলোও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

হতাহতের বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে না আসার আগে এবিষয়ে মুখ খুলতে নারাজ দমকল ও স্থানীয় পুলিশ। রাত ১২টা পর্যন্তও আগুনের যা আগ্রাসী চেহারা তাতে কখন তা নিয়ন্ত্রণে আসবে তা নিয়েই দ্বিধায় দমকল। তবে আগুন নেভানোর কাজ আপদকালীন দ্রুততায় চেষ্টা চলছে। পাওয়া যায়নি।

দমকলের অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেই সঙ্গে গোডাউনের মধ্যে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় আগুন এত তীব্রতা নেয়। আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ঘন ঘন বিস্ফোরণের শব্দে। এমন অবস্থায় গোটা এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে আরও বিপাকে পড়েছেন এলাকার মানুষ।

Post Views: 85

Continue Reading

Previous: ইরান-ইজরায়েল সংঘাত নিচ্ছে ভয়াবহ মোড়, মুহুরর্মুহু হামলায় ক্ষত বিক্ষত দুই দেশ, কতটা প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে
Next: খামেনেইর উত্তরসূরী হিসেবে ৩ জনের নাম ঘোষণা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.