Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়সড় অ*গ্নিকাণ্ড শিয়ালদহ ইএসআই হাসপাতালে, মৃত ১ !

বড়সড় অ*গ্নিকাণ্ড শিয়ালদহ ইএসআই হাসপাতালে, মৃত ১ !

Online Desk অক্টোবর 18, 2024
117.png

শেখ এরশাদ, সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ শুক্রবার সকালে ফের বড়সড় অগ্নিকাণ্ড শহর কলকাতায়। শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। ঘটনায় এক রোগীর দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

সাতসকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ কিলো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন এসে পৌছায় ঘটনা স্থালে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় কমপক্ষে ৮০ জন রোগীকে।
আগুন লাগার ঘটনা এক রোগী মৃত্যু হয়েছে বলে খবর। তবে আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ঘটেছে বলে দাবি করেছে ওই রোগীর পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তি ক্যানসারে আক্রান্ত ছিলেন। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মৃতের পরিবারের দাবি, আগুন লাগার পর কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে গেছিল রোগীর। কোনওভাবেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালে জানা গিয়েছে, সকল রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু। খতিয়ে দেখেন পরিস্থিতি। তিনি জানান, প্রায় ৩ ঘণ্টার পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সুজিত বসু আরও বলেন, পুজোর ছুটিতে অনেক রোগী বাড়িতে ফিরেছিলেন। তাই বড় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
দমবন্ধ হয়ে একজন রোগীর মৃত্যুর দাবি করা হলেও হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছে দমকল মন্ত্রী। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে দমকল। অনুমান, আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ড বা তার আশপাশ। তদন্ত শুরু হয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: কিভাবে হবে যৌথ কর্মসূচি? বৈঠক জুনিয়র-সিনিয়রের
Next: রাজবংশী সমাজের ‘ডাক লক্ষ্মী’র পূজা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.