Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পঞ্চায়েতে ট্রেলার দেখেছে,লোকসভায় ফাইনাল হবে: সেলিম

পঞ্চায়েতে ট্রেলার দেখেছে,লোকসভায় ফাইনাল হবে: সেলিম

Online Desk জানুয়ারি 7, 2024
WhatsApp-Image-2024-01-07-at-19.17.18.jpeg

ত্রয়ন চক্রবর্তী, কলকাতা: রবিবার ব্রিগেডের সভা থেকে এক যোগে রাজ্যে শাসকদল তৃণমূল ও কেন্দ্রের শাসকদল বিজেপিকে এক যোগে সরাসরি নিশানা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সন্দেশখালি কান্ডের পর রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলে সরব হয়েছে বিরোধীরা। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৩৫৬ ধারা প্রয়োগের পক্ষে সওয়াল করেছেন। যদিও বাংলা বাঁচাতে ৩৫৬ ধারা প্রয়োগ নয় মানুষ এক জোট হলে রাজ্যে বাঁচানো সম্ভব বলে দাবি করেছেন মহম্মদ সেলিম।পাশাপাশি দেশে বিজেপিকে ঠেকাতে বিরোধী শিবির যে জোটের ডাক দিয়েছে সেই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।I.N.D.I.A ব্লকে তৃণমূল কংগ্রেস সিপিএম এক মঞ্চে দেখা গেলেও,এই রাজ্যে যে তৃণমূলের সঙ্গে আলিমুদ্দিন কোনভাবেই এক সঙ্গে লড়াইয়ের ময়দানে থাকবে না তা আগেও বুঝিয়ে দিয়েছে অধীর-বিমানরা।।রবিবার ব্রিগেডের সভায় থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা করে আর একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম।২০২৪ লোকসভা নির্বাচনের আগে রবিবার হাইভোল্টেজ সভা হয় ব্রিগেডে। এই সভা থেকে বিরোধীদের উদ্যেশ্যে কড়া বার্তা দেন মহম্মদ সেলিম। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের সুর বেধেঁ দিয়ে মহম্মদ সেলিম বলেন, পঞ্চায়েতে ট্রেলর দেখেছেন লোকসভায় ফাইনাল হবে। এরপর ব্রিগেডে উপস্থিত জনতার সায় নেন তিনি। লড়াইয়ে কান্ডারীর আওয়াজের পাল্টা আওয়াজ তোলে উপস্থিত কর্মী সমর্থকরা।উল্লেখ্য,ব্রিগেডের এই সভায় তৃণমূল বিজেপি,মোদি মমতাকে সরাসরি নিশানা করলেও একবার রামমন্দির ইস্যু মুখে আনেননি মহম্মদ সেলিম।রবিবার বামেদের এই ব্রিগেডের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কারণ দীর্ঘ ১৬ বছর পর ব্রিগেডে সভা করল ডিওআইএফআই। ব্রিগেডের এই ভীড় ইভিএম পর্যন্ত নিয়ে যেতে আলিমুদ্দিন কতটা সক্ষম হয় এখন সেটাই দেখার।

Post Views: 90

Continue Reading

Previous: “বামপন্থীরা ভুল স্বীকার করতে জানেন, ভুজুং ভাজুং দেয় না, ডহরবাবুকে খোঁজে না” – মহম্মদ সেলিম
Next: সভা শেষে জঞ্জাল সাফ মীনাক্ষী বাহিনী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.