Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১ এপ্রিল থেকে বাড়ছে ৭০০ এর বেশি জীবনদায়ী ওষুধের দাম

১ এপ্রিল থেকে বাড়ছে ৭০০ এর বেশি জীবনদায়ী ওষুধের দাম

Online Desk মার্চ 27, 2026
medicine.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে মূল্যবৃদ্ধি হতে চলেছে ৭৬৭টি ওষুধের। জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ প্রতিষ্ঠান বা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স এর ভিত্তিতে ০.৬৪৯৫৬ শতাংশ মূল্যবৃদ্ধিতে সায় দিয়েছে। জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা বা ন্যাশনাল লিস্ট অফ এশেনসিয়াল মেডিসিন এর অন্তর্ভুক্ত ওষুধগুলির ক্ষেত্রে এই বৃদ্ধি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
যে সমস্ত ওষুধগুলির দাম বাড়াতে চলেছে সেই তালিকায় যেমন রয়েছে ব্যথানাশক ওষুধ, তেমনই রয়েছে অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, হৃদরোগ, ডায়াবেটিসের ওষুধও। গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি জারি করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির তরফে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা দফতরের তথ্য অনুসারে ২০২৫ সালে হোলসেল প্রাইসিং ইনডেক্স এ ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। আর সেই কারণে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি, ওষুধের এই মূল্যবৃদ্ধি খুবই যৎসামান্য, তাই সাধারণ মানুষ খুব বেশি প্রভাবিত হবেন না। তবে ওষুধ কিনতে গেলে এমআরপি দেখে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের বেশি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হোলসেল প্রাইসিং ইনডেক্স এর ভিত্তিতে প্রতি বছর দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়। অতীতেও মূল্যবৃদ্ধি হয়েছে। এবারে ০.৬৪৯৫৬ শতাংশ মূল্যবৃদ্ধিতে অনুমোদন দেওয়ার ফলে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি দাম সংশোধন করতে পারবে।

Post Views: 106

Continue Reading

Previous: ‘আরাবুলকে প্রার্থী করা দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা অন্য কেউ ঠিক করবে না’, সেলিমকে পাল্টা নওশাদের
Next: এবার মার্কিন ডলারে ট্রাম্পের সই! সঙ্গে তৈরি হবে প্রেসিডেন্টের ছবি সমেত সোনার কয়েন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.