Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আরাবুলকে প্রার্থী করা দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা অন্য কেউ ঠিক করবে না’, সেলিমকে পাল্টা নওশাদের

‘আরাবুলকে প্রার্থী করা দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা অন্য কেউ ঠিক করবে না’, সেলিমকে পাল্টা নওশাদের

Online Desk মার্চ 27, 2026
arabul-nawshad-salim.jpg

ওঙ্কার ডেস্ক: ভাঙড়ের প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে দলে নেওয়ায় আইএসএফের উপর ক্ষুব্ধ জোটসঙ্গী সিপিএম। আরাবুলকে কেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে নওশাদ সিদ্দিকির দল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বামফ্রন্টের অন্দরে। এই আবহে আরাবুলকে নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করলেন নওশাদ সিদ্দিকি। কাউকে প্রার্থী করা দলের অভ্যন্ত্ররীণ বিষয় বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান।
নওশাদ সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইএসএফ-এর নীতি কী হবে, তা অন্য কোনও দল ঠিক করতে পারে না৷ সব দলের একটা নির্দিষ্ট নীতি আছে৷ আমরা কোনও দলের লেজুড় হয়ে চলবে না৷’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘আরাবুল ইসলামকে প্রার্থী করাটা আমাদের দলে অভ্যন্তরীণ বিষয়৷ সেটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না৷’
উল্লেখ্য, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আরাবুলকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না। শুধু তাই নয় এ বিষয়ে সিপিএম এবং বামফ্রন্টের ভাবনার কথা আইএসএফ-কে জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সেলিম বলেন, ‘আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি। যাকে হারাতে লড়াই করছি, তাকে সঙ্গে নিয়ে রাজনীতি কোনও ভাবে মেনে নেওয়া যায় না।’
সম্প্রতি ফুরফুরা শরিফে আইএসএফ এর দফতরে গিয়ে নওশাদের দলের পতাকা হাতে তুলে নেন আরাবুল। তৃণমূল ত্যাগী নেতাকে দলে নেওয়ার সপক্ষে নওশাদের যুক্তি। আরাবুল মূলস্রোতে ফিরে নিজেকে সংশোধন করতে চাইছেন, তাই তাঁকে দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি জানান, ভাঙড়ে যে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইতে হয়েছিল তাজা নেতাকে।

Post Views: 109

Continue Reading

Previous: আরাবুলকে আইএসএফ প্রার্থী করায় বিরক্ত বামফ্রন্ট, ক্ষুব্ধ সেলিম
Next: ১ এপ্রিল থেকে বাড়ছে ৭০০ এর বেশি জীবনদায়ী ওষুধের দাম

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.