Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লোকসভা হাতছাড়া , বিজেপির পাখির চোখ মেদিনীপুর বিধানসভা

লোকসভা হাতছাড়া , বিজেপির পাখির চোখ মেদিনীপুর বিধানসভা

Online Desk অক্টোবর 20, 2024
dilip.png

প্রদীপ কুমার মাইতি, মেদিনীপুর : মেদিনীপুর লোকসভা হাতছাড়া হয়েছে বিজেপির. এবার পাখির চোখ মেদিনীপুর বিধানসভা. নাম ঘোষণা হতেই শুরু হয়ে গেছে প্রচারের তোড়জোড়.
রাজ্যে যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র মেদিনীপুর বিধানসভা. এবার এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে শুভজিৎ রায়কে. শনিবার নাম ঘোষণার পর রবিবার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোতে গিয়ে তাঁর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন শুভজিৎ। এদিন বিজেপি প্রার্থী সহ কর্মী-সমর্থকদের বসিয়ে ভোটের রণকৌশল ঠিক করেন দিলীপ ঘোষ. শুরুতেই তিনি বলেন, ‘মেদিনীপুর বিধানসভা আমরা কখনও জিতিনি কিন্তু, গত লোকসভায় এই আসনে লিড পেয়েছিলাম. এ বছরের লোকসভা ভোটে টাউনে লিড পেলেও গ্রামে পিছিয়ে ছিল বিজেপি’. ফলে, গ্রামে আরও বেশি করে জোর দিতে হবে বলে পরামর্শ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি. পাশাপাশি দিলীপ বলেন, ‘উপনির্বাচনে কোনও বড় সভা-সমাবেশ হয়না. শুধু মানুষের কাছে পৌঁছে যেতে হবে’.

আর জি করকাণ্ডের প্রসঙ্গে টেনে দিলীপ বলেন, ‘এবার মানুষ প্রতিবাদ করছেন. ঐতিহাসিক আন্দোলন চলছে রাজ্যজুড়ে. এছাড়াও, বাম-কংগ্রেসকে একযোগে নিশানা করে তিনি বলেন, তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখতে’.

প্রসঙ্গত, আর জি করের নারকীয় ঘটনার পর এই প্রথম ভোট হতে চলেছে রাজ্যে. লোকসভা ভোটের ধাক্কা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির. এই ভোটেই বোঝা যাবে জনমানসে কতটা প্রভাব ফেলেছে আর জি করের এই ঘটনা.

Post Views: 73

Continue Reading

Previous: নৈহাটিতে শুরু বিজেপির ভোট প্রচার
Next: ছয়টি উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃনমূল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.