Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘এপস্টিন ফাইলস’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়ানো, এক্স পোস্টে সরব তৃণমূল

‘এপস্টিন ফাইলস’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়ানো, এক্স পোস্টে সরব তৃণমূল

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
modi-1.jpg

ওঙ্কার ডেস্কঃ শুক্রবার আমেরিকা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচার বিভাগ। তার মধ্যেই একটি নথিতে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছে কংগ্রেস। এ বার এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল।
রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, “যে প্রধানমন্ত্রী নিজেকে ‘জিরো টলারেন্স’-এর প্রতিমূর্তি বলে দাবি করেন, ‘এপস্টিন ফাইলস’-এ তাঁর নাম জড়ানো দেশের অপমান। কোনও গণতন্ত্রে এমন গুরুত্বর অভিযোগ উঠলে স্বচ্ছতার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে সেই অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত। চুপ করে থাকা কোনও সমাধান নয়। যদি এই অভিযোগের সামান্যতম সত্যতাও থাকে, প্রধানমন্ত্রীর উচিত তার যোগ্য জবাব দেওয়া এবং সামনে এগিয়ে এসে নিজেকে স্ক্রুটিনি করার সুযোগ দেওয়া। রাজনৈতিক সুবিধার জন্য দেশের সম্মান এবং দেশবাসীর বিশ্বাস কখনই বাজি রাখা উচিত নয়।”
প্রকাশিত নথি অনুযায়ী, ২০১৭ সালের ৯ জুলাই আমেরিকান ধনকুবের তথা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন একটি ইমেলটি পাঠিয়েছিল। তাতে লেখা ছিল, ‘ভারতীয় প্রধানমন্ত্রী মোদী পরামর্শ মেনে চলেছেন এবং আমেরিকান প্রেসিডেন্টের সুবিধার্থে ইজরায়েলে নাচ ও গান করেছেন। কয়েক সপ্তাহ আগে তাঁদের দেখা হয়েছিল। এটি কাজ করেছে!’ উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসে ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
কংগ্রেস দাবি করেছে ২০১৭ সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার সময়ে জেফ্রি এপস্টিনের সঙ্গেও মোদীর যোগাযোগ হয়ে থাকতে পারে। এপস্টিনের ইমেলে উল্লিখিত ‘পরামর্শ’ মেনেই প্রধানমন্ত্রীর সফর বা সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঠিক করা হয়েছিল।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগ ও জল্পনাকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন।

Post Views: 269

Continue Reading

Previous: মাঘী পূর্ণিমায় বাসন্তীতে প্রণবানন্দ বিদ্যামন্দির ও ওঙ্কার বিদ্যাভবনের শুভ উদ্বোধন
Next: মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর আগমনের পর বাড়ছে উত্তেজনা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.