Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাস্তার মাঝে মহিলাকে শ্লীলতাহানি, গরাদে ৭২ এর বৃদ্ধ

রাস্তার মাঝে মহিলাকে শ্লীলতাহানি, গরাদে ৭২ এর বৃদ্ধ

Online Desk জুলাই 1, 2025
20250701_153424.jpg

ওঙ্কার ডেস্ক: বয়স ছুঁয়েছে ৭২। সোজা হয়ে হাঁটতে পারেন না। সেই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠল এক মহিলাকে শ্লীলতাহানি করার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজাফফর নগরের ব্যস্ত রাস্তায় স্বাভাবিক ছন্দে চলছিল সবকিছু। কিন্তু আচমকা এক মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ করেন ৭২ বছর বয়সি ওই বৃদ্ধ। সেই মুহূর্তের ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে ওই বৃদ্ধের পিছনে পিছনে দৌড়াচ্ছেন ওই মহিলা। তাকে চড় থাপ্পড়ও মারতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের নাম রিয়াজ আহমেদ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা বাজারে এসেছিলেন দরকারে। কিন্তু আচমকা এমন ঘটনায় হতচকিত হয়ে যান। পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানান তিনি। রবিবার দুপুর নাগাদ খালাপার কোতওয়ালি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সমাজ মাধ্যমে ওই বৃদ্ধের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত বৃদ্ধ ঠিক মতো হাঁটতে পারছে না। তার হাত কাঁপছে। তবে নেটমাধ্যমে অনেকে ওই মহিলার প্রশংসা করেছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মত রুখে দাঁড়িয়ে ওই মহিলা সঠিক কাজ করেছেন। নতুবা শ্লীলতাহানি করে পার পেয়ে যেত ওই অভিযুক্ত।

Post Views: 207

Continue Reading

Previous: সন্ত্রাসবাদ ইস্যুতে ব্রিকস মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে তৎপর দিল্লি, চিনের অসমাপ্ত কাজ ব্রাজিলে করার প্রচেষ্টা ভারতের
Next: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে পাকড়াও চার বাংলাদেশি

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.