Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাদল অধিবেশন থেকে চালু হতে চলেছে লোকসভার সাংসদদের জন্য অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম

বাদল অধিবেশন থেকে চালু হতে চলেছে লোকসভার সাংসদদের জন্য অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম

Online Desk জুলাই 15, 2025
parliament-d.jpg

ওঙ্কার বাংলা: আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। এই অধিবেশন থেকেই চালু হতে চলেছে সংসদে অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। আসন্ন অধিবেশন থেকে লোকসভার সাংসদরা নিজের সিটে বসেই ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে পারবেন।

রেজিস্টারে স্বাক্ষর করার পর সাংসদদের হাজিরা গণ্য করা হয়। এর ভিত্তিতে তাঁরা দৈনিক ভাতা পান। অনেকে আছেন যাঁরা কেবল রেজিস্টারে স্বাক্ষর করে অধিবেশনে না থেকে চলে যান। নয়া ব্যবস্থা চালু হওয়ার পরে তা রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে। লোকসভা সচিবালয়ের সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্যোগে এই নতুন হাজিরা ব্যবস্থা চালু করা হচ্ছে। বাদল অধিবেশন আগামি ২১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।

বর্তমানে সাংসদরা কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের হাজিরা নিশ্চিত করতে পারবেন। একটি হল মাল্টি মিডিয়া কার্ড, যার মাধ্যমে হাজিরা রেকর্ড করা যাবে। এছাড়াও, প্রত্যেক সাংসদকে একটি পিন নম্বর দেওয়া হবে যা এমএমডি-তে দিলে হাজিরা নথিভুক্ত হবে। তৃতীয় বিকল্প হল বায়োমেট্রিক — সাংসদরা এমএমডি-তে আঙুল দিয়ে তাঁদের হাজিরা দিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে সাংসদদের সময় বাঁচবে বলে দাবি। রাজ্যসভায় একই ধরণের ব্যবস্থা চালু হতে পারে কি না সে বিষয়ে সরকারি ভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Post Views: 63

Continue Reading

Previous: শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন এস জয়শঙ্কর
Next: ককপিটে ঢোকার চেষ্টা! দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা, ৭ ঘণ্টা দেরিতে উড়ল স্পাইসজেটের বিমান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.