Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দলের স্বার্থে চোট নিয়েও খেলে বাজিগর ধোনি

দলের স্বার্থে চোট নিয়েও খেলে বাজিগর ধোনি

Online Desk এপ্রিল 15, 2024
WhatsApp-Image-2024-04-15-at-10.40.09.jpeg

স্পোর্টস ডেস্ক: ৪২ বছরেও আইপিএলের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলের প্রথম ম্যাচে নেমেই তার প্রমাণ দিয়েছিলেন। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে সেটা আরও একবার প্রমাণিত হল। চার বল বাকি থাকতে নেমেছিলেন সিএসকের প্রাক্তন নেতা। প্রথম তিন বলেই ছক্কা হাঁকান। ৪ বলে করা ধোনির ২০ রান দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স জানান, নেটে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয় ধোনিকে। ট্রেনিং সেশনে তাঁর বিরুদ্ধে ডেথ বোলিং প্র্যাকটিস করে চেন্নাইয়ের বোলাররা। এবার সেটা ম্যাচে নেমেও কাজে দিচ্ছে। সিমন্স বলেন, “ওরা আমাদের দুশো রানের কমে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু ধোনির একটা ওভার ওদের ঘেঁটে দেয়। ওর ওপর কিছু নির্ভর করলে, প্রতিবার আমাদের চমকে দেয়। নেমেই প্রথম বলে ছয় মারা এবং পরের দুটো বলেও একই ছন্দ ধরে রাখা সহজ নয়। তবে নেটে ও দারুণ ব্যাট করছে। আরও একটা অবিশ্বাস্য এমএস ধোনি মুহূর্ত উপহার দিল আমাদের। আমরা ডেথ বোলিং প্র্যাকটিস করার সময় ওকে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করি। ওর বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করতে পারলে আমরা মনে করি সঠিক দিশাতেই এগোচ্ছে।” প্রথম ম্যাচের পর পায়ে আইস প্যাক লাগিয়ে ঘুরতে দেখা যায় ধোনিকে। সিএসকে বোলিং কোচ জানিয়ে দেন, হাঁটুর চোটে ভুগছেন ধোনি। কিন্তু সেটা দলের কাউকে বুঝতে দিতে চান না। এই প্রসঙ্গে সিমন্স বলেন, “ধোনি নিজে ছাড়া বাকিরা ওর চোট নিয়ে চিন্তিত। ওর মতো শক্তপোক্ত মানুষের সান্নিধ্যে আমি আগে আসিনি। আমরা জানি না কতটা যন্ত্রণায় ভুগছে ও। ও এইভাবেই চালিয়ে যায়। তবে সেসব উড়িয়ে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা আছে ওর। চোট নিয়ে ধোনির থেকে বেশি চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।

Post Views: 120

Continue Reading

Previous: প্রাণের আশঙ্কায় দাবাং, বাড়ির সামনে গুলি কি হলো তারপর?
Next: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.