Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুদ্রা যোজনার ১০ বছর: সবচেয়ে বেশি লোন পেয়েছে কোন রাজ্য?

মুদ্রা যোজনার ১০ বছর: সবচেয়ে বেশি লোন পেয়েছে কোন রাজ্য?

Online Desk এপ্রিল 11, 2025
20250411_133424.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে নরেন্দ্র মোদী ২০১৫ সালে উদ্যোগপতিদের ঋণ দিতে জন্য মুদ্রা যোজনা চালু করেছিলেন। চলতি বছরে এই প্রকল্প ১০ বছরে পদার্পণ করেছে। ১০ বছর পূর্তিতে মুদ্রা যোজনাকে ‘ক্ষমতায়ন এবং উদ্যোগের’ যাত্রা বলে অভিহিত করেছেন মোদী। তিনি আরও বলেন, সঠিক সহায়তা পেলে ভারতের মানুষ আশ্চর্যজনক কাজ করতে পারে।

এই ঋণ প্রকল্প চালু হওয়ার পর থেকে এর অধীনে এখনও পর্যন্ত ৫২ কোটি জামানত-মুক্ত লোন দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৩৩ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ৭০% ঋণ দেওয়া হয়েছে মহিলাদের এবং এসসি/এসটি/ওবিসি উদ্যোক্তাদের দেওয়া হয়েছে ৫০% ঋণ। মাই গভ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে মুদ্রা যোজনা সংক্রান্ত এক পোস্ট করা হয়েছিল। সেটি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘মুদ্রা যোজনার ১০ বছর ক্ষমতায়ন এবং উদ্যোগের। এটি দেখিয়েছে যে সঠিক সাহায্য পেলে ভারতের মানুষ আশ্চর্যজনক কাজ করতে পারে!’

অন্যদিকে প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা শুরু হওয়ার পর, দেশের মধ্যে তামিলনাড়ুকে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত ৩,২৩,৬৪৭.৭৬ কোটি টাকা দেওয়া হয়েছে দক্ষিণের ওই রাজ্যকে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যকে দেওয়া হয়েছে ৩,১৪,৩৬০.৮৬ কোটি টাকা। কর্ণাটককে এই লোন বাবদ দেওয়া হয়েছে ৩,০২,১৪৬.৪১ কোটি টাকা। এই প্রকল্পে লোন পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে এবং বিহার পঞ্চমে রয়েছে। বাংলাকে দেওয়া হয়েছে ২,৮২,৩২২.৯৪ কোটি টাকা এবং বিহারকে দেওয়া হয়েছে ২,৮১,৯৪৩.৩১ কোটি টাকা।

Post Views: 151

Continue Reading

Previous: রামভজনে গোমাংসের সিঙাড়া, মদ-হুক্কা দিয়ে দেদার পার্টি! বিদেশের মাটিতে হৃতিকের শো ঘিরে বিতর্ক
Next: দুই নাবালিকাকে যৌন হেনস্থা! ঘটনায় গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.