ওঙ্কার ডেস্ক : প্রধানমন্ত্রীর আগমনের আগে এই আটকের ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনএমএসিসি)-তে ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’ উদ্বোধনে যোগ দেওয়ার আগেই নরেচড়ে বসলো নিরাপত্তা আধিকারিকরা। সন্দেহজনক দুই অগান্তুককে হাতেনাতে ধরলো নিরাপত্তা রক্ষীরা। তাদের কাছ থেকে মিলেছে প্রধানমন্ত্রীর অফিসের ভুয়ো পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র।
সূত্র মারফত জানা গেছে, সোমবার গভীর রাতে নিরাপত্তা মহড়ার সময় ওই দুজনকে আটক করা হয়। এই ঘটনা সম্পর্কে মুম্বাই পুলিশ জানিয়েছে, ধৃতদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চত্তরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি এবং তার দেহরক্ষীকে আটক করে। দেহরক্ষীর কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পুলিশ আরও জানায়, ধৃত ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু যাচাই-বাছাইয়ের সময় তার কাছে একটি ভুয়া পিএমও পরিচয়পত্র পাওয়া যায়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “তিনজন ব্যক্তি একটি সন্দেহজনক সরকারি পরিচয়পত্র ব্যবহার করে এবং আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে জোরপূর্বক মল-এর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিকেসি-র জিও ওয়ার্ল্ড প্লাজায় প্রবেশ করেছিল।” এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, “উদ্ধার হওয়া অস্ত্রটির বৈধ লাইসেন্স রয়েছে এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
প্রধানমন্ত্রীর আসার আগে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা জারি করা হয়। আগ্নেয়াস্ত্র ও ভুয়া পরিচয়পত্র নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে প্রবেশের উদ্দেশ্য জানতে মুম্বাই পুলিশ বর্তমানে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।
মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বৃহত্তম ও প্রভাবশালী বার্ষিক ফিনটেক সম্মেলন ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর উদ্বোধন করবেন। চার দিনব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য হল “প্রভাব বিস্তারের সম্ভাবনা: এজেন্টিক এআই, টোকেনাইজেশন ও কোয়ান্টাম—অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের জন্য বিশ্বস্ত, সংযুক্ত ও বৈশ্বিক ব্যবস্থা।”