Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি স্মারক ‘ইট’ ! প্রাক্তন সিআরপিএফ-এর উপহার হুমায়ুনকে

অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি স্মারক ‘ইট’ ! প্রাক্তন সিআরপিএফ-এর উপহার হুমায়ুনকে

Online Desk ডিসেম্বর 8, 2025
Briks-1.jpg

তাপস ঘোষ, ডোমকল : আযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে কুড়িয়ে আনা ইট হুমায়ুন কবীরের হাতে তুলে দেবেন ডোমকলের প্রাক্তন সিআরপি জওয়ান। ডোমকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান সেদিন অযোধ্যায় ডিউটিতে ছিলেন। স্মৃতি হিসেবে নিজের ব্যাগে ভরে একটি ইট বাড়িতে এনেছিলেন। এতদিন সেই ইটটি মসজিদে বাবরি মসজিদের স্মৃতি হিসেবে রাখা ছিল।

গত শনিবার ছেতিয়ানিতে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুনের কবীরের হাতে তুলে দিতে যান বাবরি মসজিদের সংরক্ষিত ইটটি। আলাউদ্দিনের প্রতিবেশীরাও চাইছেন, অযোধ্যার বাবরি মসজিদের ইট কাজে লাগুক মুর্শিদাবাদের বাবরি মসজিদে। আলাউদ্দিন খান বলেন, “বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে একটা ইট এনেছিলাম। খান পাড়ার মসজিদে রাখা ছিল। আমি এটি বেলডাঙার বাবরি মসজিদের জন্য দান করতে চাই। আমার মনে হয় এটা খুবই পুণ্যের কাজ হবে।”

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় রাম জন্মভূমিতে তৈরি বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তার একমাস আগে থেকে ফৈজাবাদ ক্যাম্প থেকে আলাউদ্দিন খানদের তুলে এনে অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। কার্যত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র সরকার আঁটোসাটো ব্যবস্থা রেখেছিল। ৬ ডিসেম্বর ভাঙা হয় বাবরি মসজিদ। কিন্তু তখনও আলাউদ্দিন খানদের কোন দায়িত্ব দেওয়া হয়নি।

১৯৯২ সালের ৭ ডিসেম্বর পরিস্থিতি সামাল দিতে আলাউদ্দিন খানদের মাঠে নামানো হয়। আলাউদ্দিনের কথায়, “সেখানে গিয়ে দেখি বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যে যা পেরেছে ইট নিয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে চাঁদ তারা চিহ্নিত একটি ইট আমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলেন। গ্রামবাসীদের অনুরোধে সেই ইটটি গ্রামের জামা মসজিদে রাখা ছিল এতদিন। বাবরি মসজিদের স্মৃতি বহন করে আসছে আলাউদ্দিনের সংরক্ষিত ইটটি।

হুমায়ুন কবীর বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির স্বপ্ন নিয়ে শিলান্যাসের ডাক দিয়েছিলেন। সৌদি আরব থেকে আনা হয়েছিল দুই মুসলিম ধর্মগুরুকে। ১২ নম্বর জাতীয় সড়কের পাশে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল। কেউ মাথায় করে ইট এনেছেন। কেউ সিমেন্ট, কেউ লোহার রড। প্রস্তাবিত জমিতে ইট, সিমেন্ট, রডের পাহাড় তৈরি হয়েছে। দান পেটিতে জমা পড়েছে কোটি কোটি টাকা। তার মাঝে আলাউদ্দিন খানের দান সব থেকে মহৎ বলেই মনে করছেন আলাউদ্দিনের প্রতিবেশী, আত্মীয়রা। তাঁদের দাবি, এই ইটের সঙ্গে জড়িত রয়েছে আসল বাবরি মসজিদের স্মৃতি। বেলডাঙায় বাবরি মসজিদ হলে তার গায়ে লেগে থাকবে আসল বাবরি মসজিদের চাঁদ তারা খোদাই করা ইট।

Post Views: 149

Continue Reading

Previous: জল্পনার অবসান! বিয়ের বাতিলের খবরে শিলমোহর দিলেন স্মৃতি ও পলাশ
Next: নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই নতুন জল্পনা, শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী?

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.