Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নদীয়ায় রাজনৈতিক সংর্ঘষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

নদীয়ায় রাজনৈতিক সংর্ঘষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Online Desk জুলাই 6, 2023
IMG-20230706-WA0011_copy_450x300.jpg

নীলয় ভট্টাচার্য,তেহট্ট : নদীয়ার তেহট্টে রাজনৈতিক সংর্ঘষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার শ্যামনগর আশরাফপুর পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, আশরাফপুর পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করে তৃণমূল ও সিপিএম‌। একটা সময় তৃণমূল ও সিপিএম‌য়ের মিছিল মুখোমুখি চলে আসে।একে অপরকে লক্ষ্য করে চলে স্লোগান। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে তেহট্ট থানার পুলিশ। এরপর পুলিশের উপর চড়াও হয় দুই দলের কর্মী। পুলিশের গাড়ি ভাঙচূর করা হয়‌ বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন‌ বলে অভিযোগ। গুরুত্বর জখম হন তেহট্ট থানার আইসি তাপস পাল। গুরুত্বর আহত অবস্থায় আইসিকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ওই আইসি।যদিও এই ঘটনায় এখনও অপরাধীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে আহত পুলিশ কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Post Views: 100

Continue Reading

Previous: পাশকুড়ায় আনিসুর রহমানের প্যারোল চ্যালেঞ্জ মামলা: বৃহস্পতিবার পর্যন্ত হস্তক্ষেপ হাইকোর্টের
Next: আজ বৃহস্পতিবার মুখ্যেমন্ত্রীর হাটুতে অস্ত্রোপচার!

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.