Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিরল রোগে আক্রান্ত একরত্তি শিশু, চিকিৎসার খরচ ১৬ কোটি

বিরল রোগে আক্রান্ত একরত্তি শিশু, চিকিৎসার খরচ ১৬ কোটি

Online Desk নভেম্বর 21, 2024
20241121_181816.jpg

ওঙ্কার ডেস্ক:মারণ রোগে আক্রান্ত ফুটফুটে একরত্তি শিশু কন্যা, চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা। চিন্তায় বাবা-মা। মেয়ের জীবন বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আরজি তাঁদের।
নদীয়ার রানাঘাটের বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস। তাঁদের কন্যা ছোট্ট আস্মিকার বয়স ১০ মাস। এই বয়সে তার দেহে ধরা পড়েছে এক বিরল ও জটিল রোগ। যার চিকিৎসা করতে জোগাড় করতে হবে ১৬ কোটি টাকা। এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে শুভঙ্কর ও লক্ষ্মীর কপালে। চিকিৎসকদের মতে ছোট্ট আস্মিকা আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ ১ রোগে। যা বিরলতম। ১০ থেকে ১৫ হাজার শিশুর মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয় বলে জানা গিয়েছে।
বাবা শুভঙ্কর দাস জানান, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কিন্তু বিগত চার মাস ধরে কাজ করতে পারছেন না। আস্মিকা জন্মের পর যখন ৬ মাস বয়স হয়, তখন তার শারীরিক অবস্থা আর পাঁচ জন স্বাভাবিক শিশুর মতো ছিল না। তখনই চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে আস্মিকার জিন টেস্ট করে অপেক্ষা করা হয় কুড়ি দিন,তার পর রিপোর্টে জানা যায় দূরারোগ্য ব্যাধির কথা।
একরত্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। কিন্তু সেখানেও মেলেনি সমাধান। চিকিৎসকরা জানিয়ে দেন এই রোগের ওষুধ নেই ভারতে। তবে আমেরিকার এক সংস্থা এই রোগের ওষুধ প্রস্তুত করে। যার মূল্য ১৬ কোটি টাকা। কিন্তু এত টাকা পাবেন কোথায়, তা ভেবে দিশাহীন হয়ে পড়েছেন আস্মিকার বাবা মা। শেষ আশা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্র সরকারের কাছে সাহায্যের জন্য কাতর আরজি জানিয়েছেন অসহায় শুভঙ্কর ও লক্ষ্মী।
এখন কেন্দ্র ও রাজ্য সরকারের সাহায্যের আশায় দিন গুনছেন ছোট্ট আস্মিকার পরিবার।

Post Views: 83

Continue Reading

Previous: ফাটাকেষ্টর কালীপুজো উদ্বোধনে সুদীপ
Next: গৌতম আদানীকে অবিলম্বে গ্রেফতারের দাবি রাহুলের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.