Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নদীয়ার শান্তিপুরে পথ চলা শুরু ‘সালৌনি পারফর্মিং আর্টস’-এর

নদীয়ার শান্তিপুরে পথ চলা শুরু ‘সালৌনি পারফর্মিং আর্টস’-এর

Online Desk এপ্রিল 15, 2024
nadia.jpg

ওঙ্কার ডেস্ক : একমাত্র মেয়ে সালৌনি পৃথিবী ছেড়ে চলে গেছে ২০১৯ সালে. তারপর থেকে দু চোখের পাতা এক করতে পারতেন না বাবা উদয়ন মুখোপাধ্যায়. তখন থেকেই তাঁর ইচ্ছে, মেয়ের স্মরণে এমন কিছু করবেন যা সমাজের কাজে লাগে। বহি বাধা পেরিয়ে অবশেষে নতুন বছরে তাঁর সেই ইচ্ছা পূরণ হল.
১৪৩১ সালের ১লা বৈশাখ পথ চলা শুরু হলো সালৌনি পারফর্মিং আর্টস-এর। শান্তিপুরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আবৃতি, অভিনয়, নিউজ অ্যাঙ্কারিং সহ বহু সাংস্কৃতিক বিষয় শেখানো হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে সালৌনির বাবা তথা সালৌনি পারফর্মিং আর্টস এর কর্ণধার উদয়ন মুখোপাধ্যায় জানান, সালৌনি মারা যাওয়ার পর থেকেই এইরকম কিছু একটা করার ইচ্ছা ছিল তাঁর. প্রথমে সমাজের পিছিয়ে পরা ছেলেমেয়েদের নিয়ে একটা স্কুল করার চিন্তা ভাবনা থাকলেও অর্থের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু, হাল ছাড়েননি উদয়ন বাবু. মেয়ের যেহুতু নাচ-গান-আবৃতি ইত্যাদি ভালবাসত, পরবর্তীতে তাই তার স্মৃতিতে শান্তিপুরের বুকে এই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করা হলো। পাশাপাশি তিনি জানান, কলকাতার প্রতিষ্ঠিত শিল্পীরা তাঁরা ক্লাস করাতে আসবেন সালৌনি পারফর্মিং আর্টস-এ.

এই প্রতিষ্ঠান সমন্ধে শান্তিপুরের পৌরপিতা সুব্রত ঘোষ বলেন, শান্তিপুর শিল্প, সংস্কৃতির শহর। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে শান্তিপুরের মুকুটে এক নতুন পালক যুক্ত হলো।

নিজের মেয়ে আর নেই. তাই মানুষের পাশে থেকে নিজের জীবনটা কাটিয়ে দিতে চান উদয়ন বাবু. এই অনুষ্ঠানে শান্তিপুরের এক দরিদ্র যুবক যে সংসারের হাল ধরতে নিজের পড়াশুনো ছেড়ে দিয়ে ট্রেনে হকারি করছে, তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালৌনির বাবা। তার হাতে কিছু অর্থ সাহায্যও তুলে দেন তিনি। সব মিলিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই যে জীবনের আসল অর্থ, সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন উদয়ন মুখোপাধ্যায়

Post Views: 65

Continue Reading

Previous: সিপিআইএমের ভোট প্রচারে জামাল কুদু
Next: ভোটের আগে বাজেয়াপ্ত ৪৬৫০ কোটি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.