Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • ঈদের বাজার করতে গিয়ে টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে নদিয়ায় শিশু-সহ মৃত ৭

ঈদের বাজার করতে গিয়ে টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে নদিয়ায় শিশু-সহ মৃত ৭

Online Desk মার্চ 14, 2025
wwwwwwwww.png

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রঙের উৎসবের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিশু-সহ সাত জনের। শুক্রবার সকালে নদিয়ার চাপড়ায় টোটো ও একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনেই ঈদ। আর সেই উপলক্ষে নাকাশিপাড়া থেকে টোটোয় চেপে ঈদের বাজার করতে চাপড়ায় এসেছিলেন বেশ কয়েকজন। সেই বাজার করে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। রাস্তার মাঝেই টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চারচাকার। এই ঘটনার পর প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রাই। তাঁরাই প্রথমে আহতদের উদ্ধার করে চাপড়া হসাপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ তিনজনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে আরও চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তাকরিন মল্লিক(৩) , সান্তা মণ্ডল (৩০), রহিমা সেখ (৩৫), পুতুল মল্লিক(২৬) , অমিত ঘোষ (৩৫), রোহন সেখ (১৬),পারভিন বিবি (৩৫)। তাঁদের বাড়ি নাকাশিপাড়া থানার তেঘরি এবং চাপড়া থানার হুদা গ্রামে। একটি পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

Post Views: 76

Continue Reading

Previous: রমজান মাসেও নেই বিরতি, পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মৃত্যুর আশঙ্কা
Next: ‘ওপরে যিনি আছেন…..’ কিরণ, দেবচন্দ্রিমার পর এবার মুখ খুললেন প্রিয়াঙ্কাও

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.