Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহা প্রস্থানের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

মহা প্রস্থানের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Online Desk আগস্ট 8, 2024
bd47u.png

নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তাঁর দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবনের অবসান হল। বৃহস্পতিবার, তাঁর দেহ রাখা থাকবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। নিজের দেহ দান করে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী । সেই মতো শুক্রবার তার দেহ এন আর এস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে, বলে জানমিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র তিনি। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর দমদমে একটি সরকারি স্কুলেই শিক্ষকতা শুরু করেন। আজীবন বামপন্থায় বিশ্বাসী ছিলেন বুদ্ধদেব।রাজনীতিতে প্রথমে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু। ২০০১ সালে জ্যোতি বসু রাজনীতি থেকে অবসর নিলে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন।
রাজনীতি আঙিনার উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে।
রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও সংস্কৃতি জগতেরও উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। আন্তর্জাতিক সাহিত্য থেকে সিনেমা, সবকিছুতেই গভীর অনুরাগ ছিল তাঁর।

ছাত্রজীবন থেকেই সংস্কৃতি চর্চা শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বই পড়ার পাশাপাশি লেখালেখিও করেছেন তিনি। নিজের পড়ার টেবিলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলি সর্বদা সঙ্গী ছিল তাঁর। শুধু বই পড়া বা লেখালেখি নয় সিনেমা-নাটকেও একইভাবে নিমজ্জিত থাকতেন তিনি। রাজনৈতিক জীবনে ব্যস্ত থাকলেও শুধুমাত্র সভা-সমিতির ভিড়ে আটকে থাকেননি বুদ্ধদেব।

১৯৯৩ সালে প্রকাশিত ‘দুঃসময়’ নামে এক নাটকের নাট্যকার ছিলেন তিনি। সেই প্রথম লেখালেখির জগতে সাড়া ফেলেন তিনি। এমনকি ‘মেটামরফোসিস’ অবলম্বনে ‘পোকা’র মতো নাটকও লিখেছিলেন তিনি। অনুবাদ করেছিলেন মার্কেজের উপন্যাস। মানিক বন্দোপাধ্যায়কে নিয়ে ‘পুড়ে যায় জীবন নশ্বর’র মতো নন ফিকশনও লিখেছেন তিনি। তবে ‘স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা’ বইটি তাঁর সবচেয়ে আলোড়ন ফেলা বই ।

Post Views: 94

Continue Reading

Previous: ২০০৮-এ যে ছাত্র পেয়েছিল বুদ্ধবাবুর আশীর্বাদ, আজ তিনিই জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যতম মুখ
Next: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রার কর্মসূচী ৯ আগস্ট, ২০২৪

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.