Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পরপর ২০টি গাড়িতে ট্রাকের ধাক্কা, জখম ২২

মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পরপর ২০টি গাড়িতে ট্রাকের ধাক্কা, জখম ২২

Online Desk নভেম্বর 13, 2026
acci.webp

ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের বুলঢানা জেলায় মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে এক দ্রুতগতির ট্রাক পরপর দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে। এর জেরে অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যায়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হয়। পরে সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উল্টে যাওয়া ট্যাঙ্কার সরানোর কাজ শুরু হয়। নিরাপত্তার কারণে ওই রাস্তার একটি অংশে প্রায় ৪০ থেকে ৫০টি গাড়ি আটকে রাখা হয়েছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। নাগপুর থেকে মুম্বইগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে একের পর এক গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। তৈরি হয় ভয়াবহ যানবাহনের স্তূপ। এই দুর্ঘটনায় ১৫ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়েন ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা। আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে, শুক্রবার ভোরে মুম্বইয়ের কোস্টাল রোডেও বড়সড় দুর্ঘটনা ঘটে। সেখানে পরপর ছ’টি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা SUV-তে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রশাসনের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Continue Reading

Previous: নির্বাচনী প্রতিশ্রুতি অতীত, বিহারবাসীকে বিদ্যুতে ভর্তুকি ছাড়ার আর্জি মুখ্যমন্ত্রীর! খোঁচা প্রশান্ত কিশোরের
Next: মাঝেরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, সিমেন্টবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.