Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া, সঙ্কটজনক ১

বিহারে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া, সঙ্কটজনক ১

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
mid.jpg

ওঙ্কার ডেস্কঃ বিহারের মাধেপুরার একটি সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া। তাদের মধ্যে এক পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের এক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিড ডে মিল খাওয়ার কিছু ক্ষণ পর কয়েক জন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে। কারোর বমি হচ্ছিল। আবার কোনও পড়ুয়ার অসহ্য পেটে যন্ত্রণা। একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুল সূত্রে খবর, মিড ডে মিল খাওয়ার পর পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকে। একের পর এক পড়ুয়ায় অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়েছিল। তারই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।
সূত্রের খবর, একটি স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ শিক্ষা এবং স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানান। জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
জেলা শিক্ষা আধিকারিক জানান, ‘‘সব পড়ুয়ার ঠিক মতো চিকিৎসা চলছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে। মিড ডে মিলের খাবার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।” অন্যদিকে, অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।

Post Views: 75

Continue Reading

Previous: উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়ে রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলা, আহত ৪ ভারতীয় ছাত্র
Next: শন্তিপুরে তাঁতির শাড়িতে ফুটে উঠেছে পদ্মফুল লেখা ‘জয় শ্রীরাম’

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.