Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • শন্তিপুরে তাঁতির শাড়িতে ফুটে উঠেছে পদ্মফুল লেখা ‘জয় শ্রীরাম’

শন্তিপুরে তাঁতির শাড়িতে ফুটে উঠেছে পদ্মফুল লেখা ‘জয় শ্রীরাম’

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
nadia-shari.png

নিলয় ভট্টাচার্য, নদিয়া: সামনেই বিধানসভা নির্বাচন। দিকে দিকে চলছে নির্বাচনী প্রচার। এবার নয়া কায়দায় পদ্মফুলের প্রচার করতে দেখা গেল নদিয়ার শান্তিপুরে। বিজেপির প্রচারে এবার থাকবে অভিনব উদ্যোগ। শান্তিপুরে এক তাঁতির তৈরি শাড়িতে ফুটে উঠলো জয় শ্রীরাম ধ্বনি এবং পদ্মফুলের প্রতীক। এই শাড়ি পড়েই কোন না কোন কর্মীকে দেখা যেতে পারে বিজেপির মিছিলে।
নদিয়ার শান্তিপুর হবিবপুর এলাকার বাসিন্দা বিজয় বিশ্বাস পেশায় একজন তাঁতি। সম্প্রতি তিনি নিজের তাঁতে তৈরি করেছেন একটি ব্যতিক্রমী শাড়ি, যেখানে ফুটে উঠেছে পদ্মফুলের নকশা এবং ‘জয় শ্রী রাম’ লেখা। এই শাড়ির মধ্যেই রয়েছে বিজেপি-র প্রতীক পদ্মফুল। আর এটা সম্পূর্ণ দলীয় ভাবনার প্রতিফলন।
যদিও এই অভিনব সারির তৈরীর বিষয়ে, তাঁত শিল্পী বিজয় বিশ্বাস জানান, তিনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং দীর্ঘদিন ধরেই বিজেপির সমর্থক। অনেকদিন ধরেই তিনি ভাবছিলেন কীভাবে নিজের শিল্পের মাধ্যমে দলের প্রচারে ভূমিকা রাখা যায়। সেই ভাবনা থেকেই তিনি তার বন্ধু দেবনারায়ণ দাসের সঙ্গে আলোচনা করেন এবং দু’জনে মিলে এই বিশেষ শাড়ি তৈরির পরিকল্পনা করেন।
তিনি আরও জানান, প্রায় আড়াই মাস ধরে পরিকল্পনা করার পর শাড়ি তৈরির কাজ শুরু হয়। পুরো শাড়িটি তৈরি করতে সময় লেগেছে মোট আট দিন। খাঁটি সুতির কাপড়ের উপর নিজের হাতেই কারুকার্য করেছেন তিনি। শাড়ির মধ্যে ‘জয় শ্রী রাম’ লেখা ও পদ্মফুলের নকশা বিশেষভাবে নজর কেড়েছে।
বিজয়ের ইচ্ছা, যদি কোনও সহৃদয় ব্যক্তি এই শাড়িটি কিনে বিজেপির মিছিলে বা কর্মসূচিতে পরিধান করেন, তাহলে দলের প্রচার আরও ব্যাপক হবে। তিনি জানান, শান্তিপুরে বস্ত্রমন্ত্রী আসছেন। সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে এই শাড়িটি তাঁর হাতে তুলে দিতে চান।এখনও পর্যন্ত শাড়ির নির্দিষ্ট দাম ঠিক করা না হলেও, আনুমানিকভাবে প্রতিপিস ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে, যাতে বেশি মানুষ এই শাড়ি কিনতে পারেন। আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে আরও কম দামে, প্রায় ২৫০ থেকে ২৭০ টাকার মধ্যে এমন শাড়ি তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
নিজের শ্রম, বিশ্বাস ও শিল্পকৌশলের মাধ্যমে রাজনৈতিক প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন এই তাঁতি। তিনিও আশাবাদী তার তৈরি এই শাড়ি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসবে।

Continue Reading

Previous: বিহারে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া, সঙ্কটজনক ১
Next: সু-সজ্জিত শহীদ ক্ষুদিরামের জন্মভূমি! মডেল গ্রাম মোহবনী

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.