Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সু-সজ্জিত শহীদ ক্ষুদিরামের জন্মভূমি! মডেল গ্রাম মোহবনী

সু-সজ্জিত শহীদ ক্ষুদিরামের জন্মভূমি! মডেল গ্রাম মোহবনী

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
khudiram-bose.png

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: শহিদ ক্ষুদিরাম বসু, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ তিনি। ভারতের ইতিহাসের পাতায় যার ত্যাগের কথা আজও জ্বলজ্বল করছে, যার দেশপ্রেমের কাহিনী এখনও দেশপ্রেম শেখায় সকলকেই। জন্মভুমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনী গ্রাম। মডেল গ্রাম হিসেবে সেজে উঠছে তাঁর জন্মভূমি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর, অবশেষে মডেল গ্রাম হিসেবে রাজ্য সরকার ঘোষণা করেন মোহবনীকে। ইতিমধ্যে মোহবনী গ্রামের রাস্তা-ঘাট থেকে শুরু করে পানীয় জল, ড্রেনেজ ও পথবাতীর ব্যবস্থা করা হয়েছে। গ্রামের সমস্ত রাস্তা পাকার তৈরি করা হয়েছে, সেই সঙ্গে রাস্তার দুই ধারে লাগানো হয়েছে স্ট্রিট লাইট। তৈরি হয়েছে মোহবনী উন্নয়ন পর্ষদ। সেজে উঠছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে। । দীর্ঘ কয়েক দশক পর গ্রামের রাস্তা-ঘাট, পথবাতীতে সেজে ওঠায় খুশিতে গ্রামের সাধারণ মানুষ।
তাদের দাবী কয়েক দশক ধরে বাম সরকারের আমল থেকে একেবারে অন্ধকারে ছিল স্বাধীনতা সংগ্রামীর গ্রাম। বর্তমান রাজ্য সরকার মডেল গ্রাম হিসেবে ঘোষণা করার পর থেকে সুন্দরভাবে সেজে উঠছে মোহবনী। একটা সময় ছিল যখন রাস্তাঘাট দিয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া থেকে গ্রামের মানুষের বাজারে যাওয়া, একেবারেই নিরুপায় হয়ে গিয়েছিল। তবে এখন গ্রামের সব রাস্তাই পাকা হয়ে গিয়েছে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে আলো, রাত্রি বেলাও রাস্তাঘাটে বেরোতে ভয় লাগেনা আর। সার্বিকভাবে গ্রামের উন্নয়ন হয়েছে বলেও জানান গ্রামবাসীরা।
কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। তিনি মোহবনীকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন, সেই মতোই মোহবনী উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার পর, মোহবনী গ্রামকে মডেল গ্রাম হিসেবে সাজানো হয়েছে। রাস্তা-ঘাট থেকে ড্রেনেজ, পথবাতী ও পানীয় জল সবকিছুই সুন্দরভাবে রূপায়ণ হয়েছে।

Post Views: 166

Continue Reading

Previous: শন্তিপুরে তাঁতির শাড়িতে ফুটে উঠেছে পদ্মফুল লেখা ‘জয় শ্রীরাম’
Next: ফুলের মেলার শেষদিনে বালুরঘাটে আয়োজিত হল ম্যারাথন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.