Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিষাক্ত বায়ুতে দিল্লিকেও ছাপিয়ে গেল গাজিয়াবাদ, তথ্য প্রকাশ পরিবেশ গবেষণা সংস্থার

বিষাক্ত বায়ুতে দিল্লিকেও ছাপিয়ে গেল গাজিয়াবাদ, তথ্য প্রকাশ পরিবেশ গবেষণা সংস্থার

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20260207_160223.jpg

ওঙ্কার ডেস্ক: বায়ু দূষণের জন্য প্রায় সময় সংবাদ শিরোনামে উঠে আসে রাজধানী শহর দিল্লি। এবার বিষাক্ত বায়ুতে দিল্লিকেও ছাপিয়ে গেল গাজিয়াবাদ। চিকিৎসকরা বলছেন, এই শহরে প্রশ্বাস নেওয়া এখন চ্যালেঞ্জের বিষয়। কারণ বাতাস বিষাক্ত হয়েছে দূষণে। জানুয়ারি মাসে দেশের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকা প্রকাশ করেছে পরিবেশ গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। সেই তালিকায় শীর্ষ পাঁচেই রয়েছে দিল্লি-এনসিআরের শহরগুলি।

তালিকা অনুসারে দূষণে জর্জরিত শহরগুলির শীর্ষস্থানে রয়েছে গাজিয়াবাদ। দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। সিআরইএ এর গবেষণা অনুযায়ী, বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে গাজিয়াবাদে বাতাসে পিএম ২.৫ কণিকার গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৮৪ মাইক্রোগ্রাম। দিল্লিতে তা ছিল ১৬৯। অথচ বিশেষজ্ঞদের মতে, দেশে এই কণিকার নিরাপদ সীমা ৬০ মাইক্রোগ্রাম। অর্থাৎ দিল্লি এবং সংলগ্ন শহরগুলির বাতাস স্বাভাবিকের চেয়ে তিন গুণেরও বেশি দূষিত।

শুধু দিল্লি বা গাজিয়াবাদ নয়। দূষণের তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছে নয়ডা, গুরুগ্রাম এবং গ্রেটার নয়ডা। জানুয়ারির বেশির ভাগ দিনেই এই শহরগুলিতে বায়ুর মান ছিল ‘খুব খারাপ’। কোনও শহরে ছিল ‘অত্যন্ত খারাপ’। সাধারণ মানুষ সকালে বাইরে বের হলে চোখ জ্বালা, গলা শুকিয়ে আসার মতো উপসর্গ দেখা দিত। শ্বাস নিতেও অসুবিধা হত শিশু ও বয়স্কদের।

Post Views: 58

Continue Reading

Previous: আর্থিক দুর্নীতি মামলায় আত্মসমর্পন করতে চান আখতার আলি
Next: আসন্ন বিধানসভা নির্বাচনে চাপ বাড়ল বিএলও-দের, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে তাঁদেরই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.