Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল গান্ধী কি ব্রিটেনেরও নাগরিক? খতিয়ে দেখতে এফআইআর-এর নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

রাহুল গান্ধী কি ব্রিটেনেরও নাগরিক? খতিয়ে দেখতে এফআইআর-এর নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Online Desk এপ্রিল 18, 2026
rahul-2.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার আদালত জানিয়েছে কংগ্রেস নেতার দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ অনুসন্ধান করে দেখতে হবে। সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

হাইকোর্টের লখনউ বেঞ্চ নির্দেশে বলেছে, উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়টির তদন্ত করতে হবে। সেটা যদি না হয়, তাহলে তদন্তের জন্য বিষয়টি কোনও কেন্দ্রীয় সংস্থার কাছে পাঠাতে হবে। বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশিরের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। লখনউয়ের বিশেষ এমপি/এমএলএ আদালত গত ২৮ কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি প্রত্যাখ্যান করেছিল। শিশির নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। বিশেষ আদালত আগে জানিয়েছিল, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই, সে কারণে আবেদনটি খারিজ করে দিয়েছিল। রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিয়ে হাইকোর্ট বলেছে, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। আইন অনুযায়ী বিষয়টি অনুসন্ধান করতে আদালত রাজ্যকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

সনিয়া তনয়ের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ব্রিটিশ নাগরিকত্ব থাকতে পারে, যেটা কিনা ভারতীয় আইন সম্মত নয়। ব্রিটেনের এক সংস্থার নথির ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে। যেখানে রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই দাবির ভিত্তিতে নাগরিকত্ব, পাসপোর্ট এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইন-সহ বিভিন্ন আইনের আওতায় একটি এফআইআর দায়েরের জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। এমপি/এমএলএ আদালত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায়, অর্থাৎ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ না দেওয়ায় বিষয়টি এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়।

Post Views: 88

Continue Reading

Previous: হরমুজ প্রসঙ্গে ট্রাম্প, ম্যক্রোর সঙ্গে ফোনালাপ মোদীর; ইতিবাচক বার্তালাপের কথা জানালেন প্রধানমন্ত্রী
Next: কর্নাটকে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.