Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্দেহের বশে কুড়ুল দিয়ে স্ত্রীর পা আলাদা করে দিলেন স্বামী, দেহাংশ ব্যাগে ভরে থানায় গিয়ে আত্মসমর্পণ

সন্দেহের বশে কুড়ুল দিয়ে স্ত্রীর পা আলাদা করে দিলেন স্বামী, দেহাংশ ব্যাগে ভরে থানায় গিয়ে আত্মসমর্পণ

Online Desk এপ্রিল 16, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার মুপ্পাল্লা মণ্ডলের থোন্দাপি গ্রামে। স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে মহিলার পা কুড়ুল দিয়ে কেটে আলাদা করে দিলেন এক ব্যক্তি। এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর উপর হামলার পর সেই কাটা পা ব্যাগে ভরে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মহিলা।

রিপোর্ট অনুসারে অভিযুক্ত ব্যক্তির নাম লক্ষ্মাইয়া। তার স্ত্রী ভুলক্ষ্মী (৩৩)-এর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতো অভিযুক্ত। মাঝে মাঝে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে বচসা হতো। স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ওই দম্পতির মধ্যে ঝগড়া চলছে। তার মাঝেই এই হামলা চালানো হয়।

অভিযোগ, রাগের মাথায় লক্ষ্মাইয়া একটি কুড়ুল তুলে নিয়ে ভুলক্ষ্মীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এই নৃশংস হামলায় তার পা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়। যার ফলে গুরুতর জখম হন ওই মহিলা। অভিযুক্ত কাটা পাটি নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর গ্রামবাসীরা ভুলক্ষ্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ লক্ষ্মাইয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 105

Continue Reading

Previous: লস্করের প্রতিষ্ঠাতা জঙ্গি আমির হামজা গুলিবিদ্ধ ! অবস্থা আশঙ্কাজনক
Next: পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ মাকে চার তলা থেকে ফেলে মারল ছেলে; অভিযুক্ত গ্রেফতার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.