Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর নৃশংস ভাবে খুন, যৌনাঙ্গে পাওয়া গেল রড

অসমে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর নৃশংস ভাবে খুন, যৌনাঙ্গে পাওয়া গেল রড

Online Desk আগস্ট 3, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ও নৃশংস ঘটনার চরম নিদর্শন অসমে। ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর মুখ থেঁতলে যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিয়ে খুন করার অভিযোগ। যখন এই নারকীয় ঘটনা ঘটে তখন নির্যাতিতার পরিবারের লোকজন এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তারা মৃতদেহটি উদ্ধার করেন। এমন ভাবে দেহ বিকৃত করা হয়েছিল পরিবারের সদস্যরা তাকে প্রথমে চিনতেই পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছিল আঘাত করে। ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কী ভাবে মৃত্যু হয়েছে তা জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ কাটলিছড়া থানা এলাকার আলোইচড়ায় এই ঘটনা ঘটে। মেয়েটি পরিবারের সঙ্গে ওই আত্মীয়ের বাড়িতে গেলেও সেখান থেকে একাই আগে বাড়ি ফিরে আসে। এর পর বাকিরা বাড়ি ফিরে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। নৃশংস এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিষয়টি নিয়ে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ধর্ষণের অভিযোগটির বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাঁর কথায়, ‘পরিবার দাবি করছে তাকে যৌন নির্যাতন করা হয়েছে। তবে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। বিষয়টি তদন্ত করছি। বর্তমানে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Post Views: 19

Continue Reading

Previous: বর্ধমানে ধৃত হামিমকে ঘিরে নতুন বিস্ফোরক তথ্য, তদন্তে উঠে এল টার্গেট তালিকা
Next: রক্ত এবং প্লাজমা সরবরাহ নিয়ে কড়া বিধিনিষেধ স্বাস্থ্য দফতরের

সম্পর্কিত গল্প

pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.