Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক বাংলাদেশী সহ ৮ জন গ্রেফতার দেশের দুই প্রান্তে

লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক বাংলাদেশী সহ ৮ জন গ্রেফতার দেশের দুই প্রান্তে

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
laskar.png

ওঙ্কার ডেস্ক: ভারতে নাশকতার ছক বানানোর অভিযোগে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট আটজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি। সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদন অনুযায়ী, ধৃতদের মধ্যে ছ’জনকে আটক করা হয়েছে তামিলনাড়ু-র তিরুপ্পুর জেলা থেকে এবং বাকি দু’জনকে ধরা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।
গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের মধ্যে কয়েকজনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি, বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠীর সঙ্গেও তাদের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল এবং সংগঠিতভাবে নাশকতার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক বলে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরুপ্পুরে তারা মূলত পোশাক কারখানায় শ্রমিকের ছদ্মবেশে কাজ করছিল। অভিযানের সময় বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকাকে নিশানা করে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এই নাশকতা হামলার কথা আগেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোপন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল। সেইমত দেশের বিভিন্ন জনবহুল এলাকায়, ধর্মীয় স্থানে, প্রাশাসনিক ভবনে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়। পাশাপাশি তল্লাশি চালানো হয় দেশজুড়ে।
এই ঘটনার তদন্তভার নিয়েছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। ধৃতদের দিল্লিতে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, বিদেশে বসে থাকা হ্যান্ডলারদের সঙ্গে এনক্রিপ্টেড সমাজমাধ্যম অ্যাপে যোগাযোগ রাখা হচ্ছিল। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো এবং সম্ভাব্য লক্ষ্যস্থলে গোপনে নজরদারি চালানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
দেশের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই গ্রেফতারিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্তপারের মদতে নাশকতার চেষ্টা রুখতে কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলি যে কড়া নজরদারি চালাচ্ছে, এই অভিযান তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। তদন্ত যত এগোবে, ততই এই চক্রের বিস্তার ও উদ্দেশ্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Post Views: 181

Continue Reading

Previous: কয়লা ও গরু পাচারকাণ্ডে সুকান্তর আপত্তিকর মন্তব্য, আইনি নোটিশ পাঠালেন রাজীব কুমার
Next: লন্ডনে একান্ত মুহুর্তে ক্যামেরা বন্দি হলেন কৃতি-কবীর, ভাইরাল ভিডিওতে বাড়ছে প্রেমের জল্পনা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.