Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • লন্ডনে একান্ত মুহুর্তে ক্যামেরা বন্দি হলেন কৃতি-কবীর, ভাইরাল ভিডিওতে বাড়ছে প্রেমের জল্পনা

লন্ডনে একান্ত মুহুর্তে ক্যামেরা বন্দি হলেন কৃতি-কবীর, ভাইরাল ভিডিওতে বাড়ছে প্রেমের জল্পনা

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
fe.png

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আলোর বাইরে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে বর্তমানে কবীর বাহিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি যেন প্রকাশ্যে আসছে দিনে দিনে। গত কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে, কৃতি লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেমে মজেছেন। যদিও কৃতি বা কবীর কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁদের বিভিন্ন সময়ের উপস্থিতি এবং একসঙ্গে তোলা ছবি যেমন নেটপাড়ায় ভাইরাল হয়েছে তেমনই এই প্রেমের জল্পনা আরও উসকে দিচ্ছে অনুরাগীদের মনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কৃতি ও কবীরকে লন্ডনে একান্ত মুহুর্ত কাটাতে দেখা গিয়েছে। ভিডিওটিতে তাঁদের দু’জনকে লন্ডনের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। কবীর একটি নীল রঙের সোয়েটশার্ট ও ম্যাচিং কো-অর্ড প্যান্ট পরেছিলেন অন্যদিকে, কৃতি পরেছিলেন একটি বাদামী রঙের টি-শার্ট, নীল ব্যাগি জিন্স এবং বাদামী জ্যাকেট।
ভিডিওতে দেখা যায়, তাঁরা দু’জন যখন গল্প করতে করতে হাঁটছেন। তবে ভিডিওটি ঠিক কতদিন আগের তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও কৃতি এখন লন্ডনেই রয়েছেন, তবুও ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরনো তা নিশ্চিত কোনও খবর নেই। পাশাপাশি কৃতিকে আগামীতে দেখা যেতে চলেছে ‘ককটেল ২’ ছবিতে। ছবিতে কৃতি স্যাননকে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরের সঙ্গে। তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। আর তাঁর জন্য আপাতত ছবি মুক্তির অপেক্ষা।

Continue Reading

Previous: লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক বাংলাদেশী সহ ৮ জন গ্রেফতার দেশের দুই প্রান্তে
Next: সঙ্গিনীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল লিভ ইন পার্টনার, গ্রেফতার অভিযুক্ত তরুণ

সম্পর্কিত গল্প

police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026
modi-ddd.jpg

বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক মোদীর! বার্তা আত্মনির্ভরতা নিয়েও

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.