Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সঙ্গিনীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল লিভ ইন পার্টনার, গ্রেফতার অভিযুক্ত তরুণ

সঙ্গিনীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল লিভ ইন পার্টনার, গ্রেফতার অভিযুক্ত তরুণ

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
KI.jpg

ওঙ্কার ডেস্কঃ সঙ্গিনীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল লিভ ইন পার্টনার। ১৯ বছরের তরুণীর উপরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন লিভ ইন সঙ্গী। গুরুগ্রামের ঘটনা। পুলিশের কাছে ত্রিপুরার বাসিন্দা তরুণী দাবি করেছেন, টানা তিনদিন ধরে তাঁর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিলেন ১৯ বছর বয়সি দিল্লির বাসিন্দা শিবম। গত ১৯ ফেব্রুয়ারি দু’জন বিয়ে নিয়ে কথা বলছিলেন। বিয়ের ব্যাপারে আগে আশ্বাস দিলেও পরে বেঁকে বসেন শিবম। সেই নিয়েই মধ্যরাতে শুরু হয় ঝগড়া। এরপরই অত্যাচার শুরু। তরুণীর বয়ান, রীতিমতো ভয় ধরানো। জানা যায়, তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এবং ধাতব বোতল দিয়ে আঘাতও করেন তাঁর মাথায়। পাশাপাশি ঘরের আসবাবেও মাথা ঠুকে দেন। তারপরে ছুরি নিয়ে তাড়া করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা।
সূত্রের খবর, গত বছরের সেপ্টেম্বরে দু’জনের আলাপ। সেখান থেকে সম্পর্ক। এর মধ্যেই একসঙ্গে গুরুগ্রামে থাকতে শুরু করেন তারা। শিবমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। জবানবন্দীতে নির্যাতনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, তরুণীর মা দাবি করেছেন, অভিযুক্তর বিরুদ্ধে যেন ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। তিনি জানাচ্ছেন, তাঁর মেয়ের ফোন পেয়েই পুলিশে খবর দেন তিনি। মেয়ে যে ওই তরুণের সঙ্গে একসঙ্গে থাকত, তা তাঁরা জানতেন না বলেও দাবি নির্যাতিতার মায়ের।

Continue Reading

Previous: লন্ডনে একান্ত মুহুর্তে ক্যামেরা বন্দি হলেন কৃতি-কবীর, ভাইরাল ভিডিওতে বাড়ছে প্রেমের জল্পনা
Next: সুপ্রিম কোর্টের রায়ের পর বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশ বাড়ালেন ট্রাম্প, বাড়ছে বাণিজ্যিক অনিশ্চয়তা

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.