Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পিকের ‘ম্যাজিক’ কাজ করল না বিহারে, শূন্য হাতে ফিরতে হল ভোটকুশলীকে

পিকের ‘ম্যাজিক’ কাজ করল না বিহারে, শূন্য হাতে ফিরতে হল ভোটকুশলীকে

Online Desk নভেম্বর 14, 2025
pk-d.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে কোনও ম্যাজিক দেখাতে পারলেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যিনি একদা নির্বাচনী লড়াইয়ের রূপরেখা ঠিক করে দিতেন, সেই পিকেকে বিহারের নির্বাচনে ফিরতে হল খালি হাতে। জন সুরজ পার্টি গঠন করে বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু শুক্রবার ফল ঘোষণা হতে দেখা গেল পিকের দল ২৪৩ আসনের মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি।

উল্লেখ্য, প্রশান্ত কিশোর আগেই ঘোষণা করেছিলেন যে জেডি(ইউ) কখনও ২৫ আসনের সীমা অতিক্রম করবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পিকের এই দাবি জেডিইউ সমর্থকদের ভোটদানে উজ্জীবিত করেছিল। যার ফলে তারা আরও বেশি সংখ্যক ভোটদানে সামিল হয়েছিলেন। প্রাথমিকভাবে, জন সুরজ পার্টি কয়েকটি আসনে এগিয়ে ছিল। কিন্তু দিন যত এগোতে থাকে এবং গণনা এগোনোর সঙ্গে সঙ্গে পিকের দলের প্রার্থীরা পিছিয়ে পড়তে থাকেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট পর্যন্ত গণনার ফল অনুযায়ী বিজেপি ৫০টি আসনে জয়ী হয়েছে, জেডিইউ জয়ী হয়েছে ৩১টি আসনে, আরজেডি জয় পেয়েছে ৭টি বিধানসভা কেন্দ্রে, মিম পেয়েছে ৪টি আসন। কংগ্রেস জয়ী হয়েছে ১টি আসনে, হ্যামস জয় পেয়েছে ১টি আসনে।

অন্য দিকে, এদিন এনডিএ জোট ক্ষমতায় আসার সম্ভাবনা জোরালো হত বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মাতেন। উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের কর্মীরা রাস্তায় নেমে আতসবাজি জ্বালিয়ে উদযাপনে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের সম্ভাবনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মোদী এই জয়কে উন্নয়নের জয় বলে মন্তব্য করেছেন।

Post Views: 208

Continue Reading

Previous: ‘উন্নয়নের জয় হয়েছে’, বিহারে জয়ের সম্ভাবনা জোরালো হতে লিখলেন মোদী
Next: অসাধারণ কামব্যাক, বুমরাহ ম্যাজিকে ইডেনে ভরাডুবি প্রোটিয়াদের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.