Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘উন্নয়নের জয় হয়েছে’, বিহারে জয়ের সম্ভাবনা জোরালো হতে লিখলেন মোদী

‘উন্নয়নের জয় হয়েছে’, বিহারে জয়ের সম্ভাবনা জোরালো হতে লিখলেন মোদী

Online Desk নভেম্বর 14, 2025
modi-ff.jpg

ওঙ্কার ডেস্ক: ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফল প্রকাশ্যে আসা শুরু করতে উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি ও জেডিইউ এর নেতাকর্মীরা। বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে মোদী নীতিশ জুটি। রাহুল তেজস্বীর ইন্ডিয়া জোট সে রাজ্যে কার্যত ধরাশায়ী হয়েছে। শুক্রবার গণনার এই প্রবণতা প্রকাশ্যে আসতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সুশাসন, উন্নয়ন, জনকল্যাণমূলক চেতনা ও সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। বিহারে আমার পরিবারের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁরা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক এবং অভূতপূর্ব জয় দিয়ে আশীর্বাদ করেছেন। এই বিশাল জনমত আমাদের মানুষের সেবা করার এবং বিহারের জন্য একটি নতুন সংকল্প নিয়ে কাজ করার ক্ষমতা দেবে।’

উল্লেখ্য, গত ৬ এবং ১১ নভেম্বর দু দফায় বিহারে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। হাইভোল্টেজ এই নির্বাচনের ভোট গণনা এবং ফলপ্রকাশ হচ্ছে শুক্রবার। এদিন ভোট গণনার শুরু থেকেই এনডিএ জোট এগিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে ইন্ডিয়া বা মহাজোট। রাহুল তেজস্বীরা নির্বাচনী প্রচারে ঝড় তুললেও কার্যত ইভিএমে ফ্লপ হয়েছেন। বিকেল ৫টা ৫০ মিনিটে পাওয়া খবর অনুযায়ী ৬৩ আসনে ফল ঘোষণা সম্পন্ন হয়েছে। যার মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৩০টি আসনে, নীতিশ কুমারের দল জেডিইউ জয় পেয়েছে ১৯ বিধানসভা কেন্দ্রে, আরজেডি জয়ী হয়েছে ৫ আসনে, আসাদউদ্দিন ওয়েইসির দল আইমিম জয় পেয়েছে ৪টি কেন্দ্রে। এ ছাড়া কংগ্রেস জয়ী হয়েছে ১টি আসনে।

Post Views: 148

Continue Reading

Previous: রাহুলের ভোটাধিকার আওয়াজে কান দিল না ভোটার, বিহারের ফলাফলের তলানিতে কংগ্রেস
Next: পিকের ‘ম্যাজিক’ কাজ করল না বিহারে, শূন্য হাতে ফিরতে হল ভোটকুশলীকে

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.