Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগামী ২৫ বছর ‘বিকশিত ভারত’-এর জন্য গুরুত্বপূর্ণ: বাজেট অধিবেশনের আগে মোদী

আগামী ২৫ বছর ‘বিকশিত ভারত’-এর জন্য গুরুত্বপূর্ণ: বাজেট অধিবেশনের আগে মোদী

Online Desk জানুয়ারি 29, 2026
modi-fv.jpg

ওঙ্কার ডেস্ক: বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আগামী ২৫ বছর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন, সেই আবহে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এই সময়ের প্রথম বাজেট পেশ হতে চলেছে এবার।

বাজেট অধিবেশনের প্রাক্কালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নবম বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন তিনি। এটি ভারতের সংসদীয় ইতিহাসে এক গর্বের মুহূর্ত।’ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আত্মবিশ্বাসী ভারত গোটা বিশ্বের কাছে আজ ‘আশার আলো’। আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে বলে মন্তব্য করেন মোদী। তিনি আরও বলেন, তারই প্রতিফলন ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। চলতি ত্রৈমাসিকের শুরুতে হওয়া এই চুক্তি আগামী দিনের দিশা এবং ভারতীয় যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতিতে আশঙ্কিত বহু মানুষ। কর্মহীন হয়ে যেতে পারেন বলে অনেকে আশঙ্কায় রয়েছেন। তবে নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, প্রযুক্তিকে গ্রহণ করলেও সরকার মানুষের গুরুত্ব ছোট করবে না। দীর্ঘ দিনের পড়ে থাকা সমস্যার সমাধান করতে প্রযুক্তির ব্যবহার করা হবে, তবে সিদ্ধান্তের কেন্দ্রে মানুষই থাকবে। মোদীর কথায়, ‘আমাদের সব সিদ্ধান্তই মানবকেন্দ্রিক। প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বে আমরা এগোব। কিন্তু মানবিক সংবেদনশীলতাকে কখনও অবহেলা করব না।’

Post Views: 189

Continue Reading

Previous: সেলিম-হুমায়ুন বৈঠক, বঙ্গের দ্বিমুখী রাজনীতিতে তৃতীয় শক্তি হতে জোট করবে বাম?
Next: দুর্ঘটনার আগে ভয়ার্ত চিৎকার পাওয়ারের প্লেনের ককপিট থেকে; আছড়ে পরার আগে ঠিক কি ঘটেছিল

সম্পর্কিত গল্প

Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

নদীর চর থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের!

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

অনাস্থায় প্রধান পদ হারালেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন

Online Desk জুলাই 29, 2026
KMC.png

নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.