Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সেলিম-হুমায়ুন বৈঠক, বঙ্গের দ্বিমুখী রাজনীতিতে তৃতীয় শক্তি হতে জোট করবে বাম?

সেলিম-হুমায়ুন বৈঠক, বঙ্গের দ্বিমুখী রাজনীতিতে তৃতীয় শক্তি হতে জোট করবে বাম?

Online Desk জানুয়ারি 29, 2026
selim-111.jpg

ওঙ্কার ডেস্কঃ হুমায়ুন কবীর দল ঘোষণার পর জানিয়েছিলেন, বামেদের সঙ্গে জোট করতে আপত্তি নেই। বাংলার শাসক দলকে হারাতে তৎপর হুমায়ুন। সেই আবহেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক হল হুমায়ুনের। নিউটাউনের একটি হোটেলে বৈঠক হয় দুই নেতার। ভোটের আগে নতুন করে আলোচনার কেন্দ্রে সিপিএম ও হুমায়ুন কবীরের সদ্যোজাত দলের সম্ভাব্য ঘনিষ্ঠতা।
সূত্রের খবর, বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীর। বৈঠকের পর হুমায়ুন প্রকাশ্যে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে আগ্রহী। তবে আইএসএফের সঙ্গে কথাবার্তার দায়িত্ব তিনি সিপিএমের উপরেই ছেড়ে দিয়েছেন।
সূত্রের খবর, আলোচনায় আসন সমঝোতা এবং একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার মতো বিষয়ও উঠে এসেছে। অপর দিকে বৈঠক নিয়ে সিপিএম এখনও ‘ধরি মাছ, না ছুঁই পানি’ মোডে। দলের তরফে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করা হয়নি। সেলিমের বক্তব্য, ‘বহুদিন ধরেই নানাভাবে বার্তা পাঠাচ্ছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য শুনতে এবং তাঁকে বুঝতে আসা। এটা জোট-বৈঠক নয়। জোট নিয়ে আলোচনা হলে সেটা আলিমুদ্দিনে হত, এখানে নয়।’ সূত্রের খবর, এই বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই সিপিএমের অন্দরে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির অনেক জায়গায় দলের সংগঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেক নেতা।
প্রসঙ্গত, বাবরি মসজিদ তৈরির ঘোষণা করা হুমায়ুনের সঙ্গে ‘ধর্মনিরপেক্ষ’ বামেদের জোট হলে তার ‘নীতি’ হবে ‘তৃণমূল বিরোধিতা’। তবে হুমায়ুনের সঙ্গে বামেরা হাত মেলালে দলের ভাবমূর্তির কী হাল হবে, তা নিয়ে অনেকেই নানা কথা বলছেন।

Post Views: 193

Continue Reading

Previous: অভিষেকের প্রচেষ্টায় অপারেশন থিয়েটার পেল মুচিশা গ্রামীণ হাসপাতাল
Next: আগামী ২৫ বছর ‘বিকশিত ভারত’-এর জন্য গুরুত্বপূর্ণ: বাজেট অধিবেশনের আগে মোদী

সম্পর্কিত গল্প

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.