Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিষেকের প্রচেষ্টায় অপারেশন থিয়েটার পেল মুচিশা গ্রামীণ হাসপাতাল

অভিষেকের প্রচেষ্টায় অপারেশন থিয়েটার পেল মুচিশা গ্রামীণ হাসপাতাল

Online Desk জানুয়ারি 29, 2026
abhishek-1280.jpg

সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় নতুন অপারেশন থিয়েটার পেল মুচিশা লক্ষীবালা গ্রামীণ হাসপাতাল। ৬ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ চব্বিশ পরগনার এই গ্রামীণ হাসপাতালে তৈরি হল নতুন সিমোক সেন্টার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই নয়া অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। স্থানীয়রা মনে করছেন, এর ফলে উপকৃত হবেন বজবজ, সাতগাছিয়া, ফলতা ও বিষ্ণুপুরের মানুষ।

নতুন করে সিমোক সেন্টার তৈরি হওয়ায় আশার আলো দেখছেন মানুষ। এতদিন এই বিধানসভা এলাকাগুলির গর্ভবতী মহিলাদের সিজারের জন্য বেহালার বিদ্যাসাগর ও এমআর বাঙ্গুর হাসপাতাল নিয়ে যেতে হতো। যাতে অনেকটা সময় ব্যয় হতো। কখনও কখনও দুর্ঘটনাও ঘটতো। কিন্তু এখন কাছাকাছি পরিষেবা চালু হয়ে যাওয়ায় আর কলকাতায় যেতে হবে না। হাসপাতালের এই নবনির্মিত ভবনে লিফটের ব্যবস্থা রয়েছে। রয়েছে র্যা ম্পও। অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আধুনিক প্রযুক্তি যন্ত্র দিয়ে গর্ভবতী মহিলাদের চিকিংসার ব্যবস্থা। বজবজ ২ এর সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, ‘সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সিমোক সেন্টারের উদ্বোধন করেছেন। এটি তৈরির পিছনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও ছিল। এর ফলে ফলতা, বিষ্ণুপুর ২, বজবজ, সাতগাছিয়ার মানুষ উপকৃত হবেন।’

রাঝনৈতিক পর্যবেক্ষকদের মতে, আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে সব পক্ষ। এই আবহে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার জেলায় জেলায় উন্নয়নের খতিয়ান তুলে ধরছে। সেই সঙ্গে গতি বাড়িয়েছে উন্নয়নের কাজেও। তারই অংশ হিসেবে মুচিশায় উদ্বোধন করা হল নতুন অপারেশন থিয়েটারের।

Post Views: 165

Continue Reading

Previous: খুব গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে দুই দেশের বাণিজ্যে; আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে মন্তব্য দিল্লির
Next: সেলিম-হুমায়ুন বৈঠক, বঙ্গের দ্বিমুখী রাজনীতিতে তৃতীয় শক্তি হতে জোট করবে বাম?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.