Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তরুণী শিক্ষিকাকে শ্লীলতাহানি, ৩৪ বার ছুরিকাঘাত করে খুন, নম্বর প্লেটহীন বাইকে চেপে মুখ ঢেকে চম্পট অভিযুক্তের

তরুণী শিক্ষিকাকে শ্লীলতাহানি, ৩৪ বার ছুরিকাঘাত করে খুন, নম্বর প্লেটহীন বাইকে চেপে মুখ ঢেকে চম্পট অভিযুক্তের

Online Desk আগস্ট 4, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: এক তরুণী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগকারী শিক্ষিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল অভিযুক্ত। বুধবার এই ঘটনা ঘটেছে। ক্যামেরার সামনে ৩৪ বার ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। গোটা হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে মুখোশ পরে। খুনের পর এক নম্বর প্লেটহীন বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

রিপোর্ট অনুসারে, নিহত শিক্ষিকার নাম সন্ধ্যা। ২৯ বছর বয়স তাঁর। ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে পড়াতেন তিনি। অভিযুক্ত বুধবার সেই স্কুলে গিয়ে তাঁকে ডাকে। এর পর তিনি বাইরে এলে হামলা চালায়। পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটা এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, সন্ধ্যা যখন দেখা করতে গেটের কাছে যান। তখন ওই ব্যক্তি ছুরি দিয়ে তাঁর ওপর হামলা চালায়। ৩০ সেকেন্ডের মধ্যে তাঁর মুখ, ঘাড় ও বুকে ৩৪ বারেরও বেশি ছুরিকাঘাত করে সে। এই হামলার জেরে মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষিকা। চিৎকার শুনে স্কুলের প্রধান শিক্ষক দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তিনি জানান বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারী তাঁর দিকেও তেড়ে আসে। হত্যার পর নম্বরপ্লেটবিহীন একটি বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি সন্ধ্যাকে মাটিতে পড়ে থাকতে দেখি। এক মুখোশধারী ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করছিল।’ ওই ব্যক্তি রুখে দাঁড়ালে হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনার পর সন্ধ্যাকে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিলেন ওই শিক্ষিকা। তবে ঘটনার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত (২১), সে কোট গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। প্রায় দুই বছর আগে সন্ধ্যার সঙ্গে অমিতের পরিচয় হয়েছিল। সে কয়েকবার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। সন্ধ্যার কথা বলার কোনও ইচ্ছা না থাকা সত্ত্বেও অমিত বারবার তাকে উত্ত্যক্ত করত। লাগাতার হয়রানির শিকার হয়ে ওই তরুণী অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন।

Post Views: 30

Continue Reading

Previous: স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে চিনাকুড়িতে বিক্ষোভ ও ডেপুটেশন
Next: ঘুটিয়ারী শরীফে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবদ্ধন

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.