Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

Online Desk মে 16, 2026
jihadi-drug.jpg

ওঙ্কার ডেস্ক: বিশেষ অভিযানে নেমে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ২২৭ কিলোরও বেশি ক্যাপটাগন বাজেয়াপ্ত করেছে। শক্তিশালী এই সাইকোট্রপিক উদ্দীপক মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভারতে প্রথম এই মাদক বাজেয়াপ্ত করা হল। শনিবার মাদকবিরোধী সংস্থাটি এই সাফল্যের কথা জানিয়েছে। নিষিদ্ধ এই মাদক বাজেয়াপ্ত করার জন্য ‘অপারেশন রেজপিল’ নামে অভিযান শুরু করেছিল এনসিবি। আন্তর্জাতিক সিন্ডিকেট ভারতকে ব্যবহার করে উপসাগরীয় দেশগুলিতে এই মাদক পাচার করছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

চার দিন ধরে দুই রাজ্যে অভিযান চালান তদন্তকারীরা। সেই অভিযানে এক সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়। যে কিনা পর্যটক ভিসায় ভারতে এসে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও এক বছরেরও বেশি সময় ধরে ভারতে থাকছিল। এনসিবি কর্তারা নয়াদিল্লির নেব সরাইয়ের একটি ঠিকানায় ১১ মে তল্লাশি চালান। তারা একটি বাণিজ্যিক চাপাটি কাটার মেশিনের ভেতর থেকে প্রায় ৩১.৫ কিলোগ্রাম ক্যাপটাগন ট্যাবলেট খুঁজে পান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সেগুলি সৌদি আরবের জেদ্দায় পাঠানো হচ্ছিল। গ্রেফতার হওয়া সিরীয় নাগরিক ২০২৪ সালের নভেম্বরে পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছিল। কিন্তু তার ভিসার মেয়াদ ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হয়ে যায়। তবুও এদেশে থেকে মাদক পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি।

মাদক বাজেয়াপ্তের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘মাদকমুক্ত ভারত গড়তে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশন রেজিপিলের মাধ্যমে প্রথমবার ক্যাপ্টাগন বাজেয়াপ্ত করা হয়েছে, যা তথাকথিত ‘জিহাদি ড্রাগ’ নামে পরিচিত।’ কেন এই মাদককে জিহাদি ড্রাগ বলা হয়? পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় এই ড্রাগের বহুল ব্যবহার হয়েছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া হতো এই ড্রাগ। এটি গ্রহণের ফলে ভয় ও ক্লান্তি দূর হয়।

Post Views: 76

Continue Reading

Previous: বাড়িমালিককে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন ব্যক্তি! হাড়হিম করা ঘটনা গুজরাটে
Next: ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.